বাংলাদেশ রেলওয়ের ‘ট্রেড অ্যাপ্রেন্টিস’ পদের চূড়ান্ত ফল প্রকাশ, চাকরি পেলেন ২৫৫

রেলফাইল ছবি

বাংলাদেশ রেলওয়েতে ‘ট্রেড অ্যাপ্রেন্টিস’ (রাজস্ব খাতভুক্ত) পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ রোববার (২৬ এপ্রিল ২০২৬) বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে প্রকাশিত ফল অনুযায়ী, ২৫৫ জন প্রার্থী অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পেয়েছেন।

নিয়োগ পাওয়া প্রার্থীরা বাংলাদেশ রেলওয়ে, চট্টগ্রাম ও রাজশাহীর অধীন কর্মরত থাকবেন। প্রার্থীদের মহাব্যবস্থাপক (পূর্ব), বাংলাদেশ রেলওয়ে, সিআরবি, চট্টগ্রাম এবং মহাব্যবস্থাপক (পশ্চিম), বাংলাদেশ রেলওয়ে, রাজশাহী বরাবর যোগদান পত্র দাখিল করতে হবে।

নিয়োগপ্রাপ্তদের জন্য নির্দেশনা ও শর্তসমূহ

১. চাকরিতে যোগদানের সময় প্রার্থীকে বিভাগীয় চিকিৎসা কর্মকর্তার কার্যালয়, বাংলাদেশ রেলওয়ে, ঢাকা/রাজশাহী/সিআরবি, চট্টগ্রাম অথবা সিভিল সার্জনের কাছ থেকে স্বাস্থ্যগত সনদপত্র সংগ্রহপূর্বক দাখিল করতে হবে।

২. প্রার্থীর চারিত্রিক ও পূর্বকার্যকলাপ সম্পর্কে পুলিশ ভেরিফিকেশন না পাওয়া পর্যন্ত এ নিয়োগ সাময়িক বলে বিবেচিত হবে।

আরও পড়ুন

৩. কোনো প্রার্থী বিদেশি কোনো নাগরিককে বিবাহ করে থাকলে অথবা বিবাহ করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে থাকলে এ নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে। নির্ধারিত সময়ে চাকরিতে যোগদানের পূর্বে এ–সংক্রান্ত ৩০০ টাকার একটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বন্ড সম্পাদন করে দাখিল করতে হবে।

৪. চাকরিতে যোগদানের পর প্রথম ২ বছর শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে। শিক্ষানবিশকালে যেকোনো প্রার্থীকে চাকরিতে বহাল রাখা অনুপযোগী বলে বিবেচনা করা হলে কোনো কারণ দর্শানো ছাড়াই প্রার্থীকে চাকরিচ্যুত করা যাবে অথবা শিক্ষানবিশকাল বৃদ্ধি করা যাবে।

আরও পড়ুন

৫. কোনো প্রার্থী স্বেচ্ছায় চাকরি ত্যাগ করলে কমপক্ষে ৩০ দিন পূর্বে কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাতে হবে। এ ক্ষেত্রে তাঁর সর্বশেষ আহরিত ১ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ সরকারি কোষাগারে জমা দিতে হবে।

৬. নিয়োগপত্র বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট (www.railway.gov.bd) থেকে ডাউনলোড করে নিজ নিজ পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে পারবেন।

বিস্তারিত দেখুন https://surl.li/ghkedj এ ঠিকানায়।

আরও পড়ুন