আমার বিসিএস ভাইভা অভিজ্ঞতাটা যেমন ছিল
দরজা খুলে বন্ধ করার সময় চেয়ারম্যান আমাকে সালাম দেন। খেয়াল না করেই আমি সালাম রিপিট করি। সালামের জবাব দিয়ে বসতে বললেন।
চেয়ারম্যান- ভালো আছেন?
আলহামদুলিল্লাহ, ভালো আছি।
চেয়ারম্যান - আপনার চয়েস প্রশাসন, পুলিশ, কাস্টমস তা–ই তো?
-জি ম্যাম।
চেয়ারম্যান - তাইলে আমরা শুরু করি? এক্সটারনাল ১ কে প্রশ্ন করতে বললেন।
এক্স ১-
প্র: ডিসি ডেপুটি কমিশনার হিসেবে কী করেন? (answered)
প্র: ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে কী দায়িত্ব পালন করেন? (answered)
প্র: ডিস্ট্রিক্ট কালেক্টর হিসেবে কী কী কাজ করেন?(answered) ভাইভা বইয়ের
উত্তরগুলোই দিয়েছিলাম
-সম্পূরক প্রশ্ন কী কী রাজস্ব আদায় করেন?
উত্তর করার পর
-সম্পূরক প্রশ্ন - ডিসি সাহেব কত টাকা পর্যন্ত ইজারা দিতে পারেন।
দুঃখিত, জানা নেই, বলে স্কিপ করলাম
প্র: ইউএনও সাহেব নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে কীভাবে বিচারকাজ চালান
উ: মোবাইল কোর্ট পরিচালনা করেন, এ ছাড়া বাল্যবিবাহের ক্ষেত্রেও বিচারিক ক্ষমতা প্রয়োগ করেন। আরও কিছু বলেছিলাম, মনে নেই।
সম্পূরক প্রশ্ন -মোবাইল কোর্ট অনুসারে কত বছর পর্যন্ত সাজা দিতে পারেন?
উ : মোবাইলে কোর্ট আইন ২০০৯–এর ৮ ধারা অনুযায়ী সর্বোচ্চ ২ বছর
প্রশ্ন- বাল্যবিবাহে ছেলে–মেয়ের বয়স কত ধরা হয়? (answered)
প্রশ্ন: বাল্যবিবাহ আইনে স্পেশাল কনসিডারেশন আছে, জানেন তো?
উ: জি স্যার, বিশেষ পরিস্থিতিতে, যেমন ধর্ষণের ফলে গর্ভধারণ অথবা বাল্যবিবাহ হয়ে গেলে অভিভাবকদের সম্মতিতে তাদের কল্যাণের জন্য বিয়ে মেনে নেওয়া হয়।
চেয়ারম্যান ম্যাম—
প্রশ্ন: আপনার জীবনে এমন কি কখনো হয়েছে যে আপনার সঙ্গের মানুষ বা যাঁদের সঙ্গে কাজ করেছেন, তাঁরা আপনার বিপক্ষে অবস্থান নিয়েছে?
উ: জি ম্যাম, বিশ্ববিদ্যালয়ের সিআর থাকাকালে ক্লাস টেস্ট পেছানোর জন্য ক্লাসমেটরা বললেও আমি এ ব্যাপারে স্যারদের বলতাম না। এ ক্ষেত্রে তারা আমার বিরোধিতা করত।
প্রশ্ন : কেন পেছাতেন না?
উ: স্যার–ম্যামদের দিকনির্দেশনা থাকত ডিউ টাইমে যাতে পরীক্ষা হয়। এ ছাড়া একবার পরীক্ষা পেছালে পরবর্তী সময়ে আবার পরীক্ষা পেছানোর ট্রেন্ড চালু হবে এই ভেবে।
প্রশ্ন: তবু তারা কেন আপনাকে সিআর বানাত?
উ: কমিউনিকেশন স্কিল+ লিডারশিপ কোয়ালিটির জন্য
প্রশ্ন: লিডার হিসেবে আপনাকে কোনো কাজ দেওয়া হলে কীভাবে তা হ্যান্ডল করেন?
উ: প্রথমে গ্রুপের সবার সঙ্গে বসে প্রাথমিক মিটিং করি, একটা আউটলাইন দাঁড় করাই; যেমন কাজটা কত দিনের মধ্যে শেষ করতে হবে, এরপর দায়িত্ব ভাগ করে দিই এবং বেস্ট আউটপুট বের করে আনার চেষ্ঠা করি।
প্রশ্ন: গ্রুপে তো এমন কিছু লোক থাকে, যারা কাজ করতে চায় না। সে ক্ষেত্রে কী করেন?
উ: তাঁদের মোটিভেট করার চেষ্টা করি এবং ইনফ্লুয়েন্স করে কাজ আদায় করার চেষ্টা করি।
প্রশ্ন: এমন কি কখনো হয়েছে যে আপনি টিমওয়ার্ক করতে গিয়ে টিম মেম্বার ডিউ টাইমে কাজ সম্পন্ন করেনি, সে ক্ষেত্রে আপনি কী করেছেন?
উ: জি ম্যাম, থিসিস করার সময় আমার গ্রুপের চারজনের মধ্যে একজন ডিউ টাইমে প্রজেক্ট সাবমিট করতে পারেননি। যেহেতু তখন করোনা ছিল, সেটা বিবেচনা করে স্যারের সঙ্গে আলোচনা করে ডিফেন্স টাইমটা বাড়িয়ে নিয়েছিলাম এবং প্রজেক্ট সম্পন্ন করার জন্য আমরা সহযোগিতা করেছিলাম।
প্রশ্ন: আপনার ইনফ্লুয়েন্স করার কোনো ঘটনার উদাহরণ দিন
উ: (answered)
প্রশ্ন: একাডেমিক লাইফে বাংলা ছাড়া অন্য কোনো ভাষা শেখা হয়েছে বা শেখার আগ্রহ হয়েছে? আপনাদের তো বিভিন্ন ভাষা শেখার অফার করা হয় (উনি ভার্সিটির বিভিন্ন ভাষা কোর্স ইঙ্গিত করেছেন, যেমন আমাদের বিশ্ববিদ্যালয়ে জাপানিজ শেখায়)
উ: বাংলা ছাড়া ইংরেজি শেখার চেষ্টা করেছি। এ ছাড়া অন্য ভাষা শেখা হয়নি। যেহেতু আমার বাইরে সেটেল হওয়ার প্ল্যান ছিল না, দেশে থাকারই ইচ্ছা, তাই অন্য ভাষা শেখা হয়ে ওঠেনি।
প্র: একাডেমিক বিষয় ছাড়া শখের বসে অন্য কোনো কিছু শেখা হয়েছে?
উ: গ্রাফ্টিং অন ট্রিস
প্র: এটা তো আপনার সাবজেক্টিভের মনে হয়।
উ: না ম্যাম, এটা গাছের গ্রাফ্টিং।
ম্যাম: ও আচ্ছা আচ্ছা, আপনার ডিপার্টমেন্ট তো ইঞ্জিনিয়ারিং, এটা বলে এক্স ২ কে প্রশ্ন করতে বলেন।
এক্স:২
প্রশ্ন: আপনি প্রশাসনে আসতে চাচ্ছেন। সুনামগঞ্জে গত বছর পাথর নিয়ে সমস্যা হয়েছিল জানেন তো? আপনাকে যদি সেখানে পদায়ন দেওয়া হয়, আপনি কী করবেন?
উ: আমি প্রথমে অ্যানালাইসিস করব, সেখানে কতটুকু পাথর আছে এবং কতটুক পর্যন্ত উত্তোলন করা পরিবেশের জন্য ক্ষতির কারণ হবে না। এরপর যাঁরা ইজারা নেন, তাঁদের সঙ্গে আলোচনা করে সরকারিভাবে ইজারা দেব এবং লিমিট করে দেব যে কতটুক পর্যন্ত উত্তোলন করা যাবে।
(সম্পূরক প্রশ্ন করেছিলেন - প্রশ্নটা মনে নেই)
উ: উজান থেকে যেহেতু পাথরগুলো আসে, সেহেতু নদীর ধারণক্ষমতা অনুযায়ী ব্যবস্থা নিতে হবে, আবার পাথর বেশি জমে গেলে নদীর নাব্যতা যাতে নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
প্র: How would you utilize your academic knowledge in administration?
উ : I can utilize my academic knowledge to evaluate and monitor government development projects. আরও কয়েক লাইন বলেছিলাম, মনে নেই।
প্রশ্ন: প্রশাসনের ৫টি সমস্যা বলুন
উ: লাল ফিতার দৌরাত্ম্য, রাজনৈতিক হস্তক্ষেপ, স্বচ্ছতা ও জবাবদিহির অভাব, প্রশাসনের সঙ্গে জনগণের দূরত্ব, যেমন প্রায় প্রতিটি সরকারি অফিসে সিটিজেন চার্টার থাকার পরও বেশির ভাগ নাগরিকই সে সম্পর্কে অবগত নন, ঘনবসতিপূর্ণ দেশ হওয়াতে সবাইকে সমানভাবে সেবা দেওয়া একটা মেজর চ্যালেঞ্জ।
প্রশ্ন: লাল ফিতার দৌরাত্ম্য কী, কেন এমনটা হয়? answered
প্র: এগুলো আপনি কীভাবে দূর করবেন? How would you reduce these problem or overcome them?
প্রশ্নটা বাংলা–ইংরেজি একসঙ্গে করাতে,
আমি - May I speak in bangla?
ম্যাম: শিওর
উ: আমলাতান্ত্রিক জটিলতা কমাতে পেপারলেস সিস্টেমে যেতে হবে, ই–ফাইলিং, ডি পালিং–এর যাতায়াত ব্যবহার বাড়াতে হবে এবং প্রশাসনের বিকেন্দ্রীকরণ করতে হবে, রাজনৈতিক হস্তক্ষেপের ক্ষেত্রে প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সহযোগিতামূলক আচরণ প্রয়োজন এবং রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা এ ক্ষেত্রে খুব জরুরি...এটা বলার মধ্যেই পরের প্রশ্ন করেন
প্রশ্ন: Can you conduct your swot Analysis?
উ: strength, opportunities, threat বলার পর তিনি অন্য প্রশ্নে চলে যান।
প্রশ্ন: আপনি এখন যেখানে কাজ করছেন, সেখানে কী কী সমস্যা আপনার চোখে পড়েছে
উ: answered
এক্স -২ ধন্যবাদ আপনার কাগজগুলো নেন। wish u all the best
চেয়ারম্যান ম্যাম, all the best।
(ধন্যবাদ এবং সালাম দিয়ে বের হয়ে এলাম)।
অভিজ্ঞতা—
সময় ১৫-১৬ মিনিট (যদিও সবাইকে গড়ে ১২-১৩ মিনিট রেখেছেন)। আমার পছন্দ—প্রশাসন, পুলিশ, কাস্টমস। যতটা ফ্লুয়েন্টলি ভাইভার প্রশ্নের উত্তরগুলো লিখলাম এবং পড়তে যতটা ফ্লুয়েন্ট লাগছে, বাস্তবে ততটা ফ্লুয়েন্টলি বলিনি, হার্টবিট ওঠানামার সঙ্গে কথা বলার সময় বেধে যাচ্ছিল, তবে মোটামুটিভাবে নার্ভ ধরে রেখে উত্তর করার চেষ্টা করেছি।
মো. জাবেদ হোসেন, ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত