ডিএমপির দুই পদের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষা সোমবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩) ও ক্যাশিয়ার (গ্রেড-১৬) পদে নিয়োগের লক্ষ্যে বিভাগীয় নির্বাচন কমিটির সুপারিশ পাওয়া প্রার্থীদের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
ডিএমপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কম্পিউটার অপারেটর ও ক্যাশিয়ার পদে সুপারিশ পাওয়া প্রার্থীদের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষা আগামী সোমবার অনুষ্ঠিত হবে।
রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ওই দিন সকাল আটটায় পরীক্ষা শুরু হবে।
কম্পিউটার অপারেটর পদে বিভাগীয় নির্বাচন কমিটির সুপারিশ পেয়েছেন ২৩ জন এবং ক্যাশিয়ার পদে সুপারিশ পেয়েছেন একজন।