শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নিয়োগে ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। পদটি হলো ‘সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর’। সূচি অনুযায়ী ৫ ফেব্রুয়ারি এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় ৯৯ জন প্রার্থী অংশ নেবেন। ১ ফেব্রুয়ারি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ২৩ জানুয়ারি এই পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। উত্তীর্ণ প্রার্থীরা ব্যবহারিক পরীক্ষায় অংশ নেবেন।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদের ব্যবহারিক পরীক্ষা ৫ ফেব্রুয়ারি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের ৩০ মিনিট আগে বাংলাদেশ সচিবালয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন