জনতা ব্যাংকের ‘সিনিয়র অফিসার’ পদের পরীক্ষার সূচি প্রকাশ, পরীক্ষার্থী ৫৯৬৪

জনতা ব্যাংক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনতা ব্যাংক পিএলসি ২০২১ সালভিত্তিক ‘সিনিয়র অফিসার (ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট)’ পদের এমসিকিউ ও লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। এ পরীক্ষায় এমসিকিউ অংশে ১ ঘণ্টা ও লিখিত অংশে ২ ঘণ্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজধানীর দুটি কেন্দ্রে ১৮ অক্টোবর সকাল সাড়ে ৯টায় এ পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

আরও পড়ুন

কেন্দ্র দুটি হলো রাজধানীর আগারগাঁওয়ের তালতলার বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি ও ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর-১, ঢাকা।

আরও পড়ুন

ব্যাংকার্স সিলেকশন কমিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনতা ব্যাংকের ২০২১ সালভিত্তিক এই পরীক্ষার জন্য অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে ৫ হাজার ৯৬৪ প্রার্থী প্রাথমিকভাবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হয়েছেন। তাঁরা বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। মোট ১০০ নম্বরের এমসিকিউ ও লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বণ্টন, কেন্দ্রের নাম ও প্রার্থীদের রোল নম্বর https://erecruitment.bb.org.bd তে মিলবে।

আরও পড়ুন
আরও পড়ুন