বিমান বাংলাদেশ এয়ারলাইনসে দুই পদের লিখিত পরীক্ষা ৭ মার্চ
বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট ও প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট পদের জন্য লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। ৭ মার্চ ২০২৬ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
লিখিত পরীক্ষার বিস্তারিত
পরীক্ষার তারিখ ও সময়: ৭ মার্চ ২০২৬ (শনিবার), বেলা ২টা।
কেন্দ্র: সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, কাওলা, কুর্মিটোলা, ঢাকা।
প্রার্থীদের জন্য নির্দেশনা
১. প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনকারী প্রার্থীরা ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
২. অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্টের প্রার্থীদের জন্য প্রাথমিক পরীক্ষার প্রবেশপত্র লিখিত পরীক্ষার জন্য প্রযোজ্য হবে।
৩. বেলা একটার মধ্যে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষা শুরু হওয়ার পর কোনো প্রার্থীকে কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
৪. মুঠোফোন, ক্যালকুলেটর, ঘড়ি বা অন্যান্য কোনো ইলেকট্রনিক ডিভাইস কেন্দ্রের মধ্যে নিয়ে আসা সম্পূর্ণরূপে নিষিদ্ধ।