পুলিশ সার্জেন্টের ১৮০ শূন্য পদে নিয়োগ দ্রুতই: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদে দ্রুত নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বার্তায় বলা হয়, পুলিশ সার্জেন্টের শূন্য পদ থাকায় ১৮০টি পদে দ্রুত নিয়োগ দেওয়া হবে। প্রচলিত পরীক্ষাপদ্ধতিতে এসব নিয়োগ সম্পন্ন হবে।

আরও পড়ুন

মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর ২৩ ফেব্রুয়ারি অধীনস্ত বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে বৈঠক করেন সালাহউদ্দিন আহমদ। সেই বৈঠক শেষে সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, পুলিশের সব পর্যায়ে জনবলের অভাব আছে। এখন আপাতত দ্রুত ২ হাজার ৭০১টি কনস্টেবলের পদ খালি আছে, তা জরুরি ভিত্তিতে নিয়োগের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। ১৭ ফেব্রুয়ারি শপথ নেওয়ার মাধ্যমে সরকার গঠন করে বিএনপি। এর এক সপ্তাহর মধ্যে দুই পদে জনবল নিয়োগের ঘোষণা এল।

আরও পড়ুন