শ্রম অধিদপ্তরে ৬৯ পদে চাকরির সুযোগ

প্রথম আলো ফাইল ছবি

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে শ্রম অধিদপ্তরে ৬৯টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৩ থেকে ২০তম গ্রেডের ১৩ ক্যাটাগরির পদে এই নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ১৫ মার্চ ২০২৬।
চাকরির বিবরণ

১. পদের নাম: সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি; কম্পিউটার ব্যবহারে দক্ষতা; সাঁটলিপি—ইংরেজিতে সর্বনিম্ন প্রতি মিনিটে ৮০ শব্দ এবং বাংলায় ৫০ শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষর—কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে উত্তীর্ণ হতে হবে।
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা।

২. পদের নাম: হিসাবরক্ষক
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা (বাণিজ্য) বিভাগে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি; এবং মাইক্রোসফট অফিসসহ কম্পিউটার চালনায় দক্ষতা।
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা।

ফাইল ছবি: প্রথম আলো

৩. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১৪
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি; এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা; সাঁটলিপি—ইংরেজিতে সর্বনিম্ন প্রতি মিনিটে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে উত্তীর্ণ হতে হবে।
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা।

৪. পদের নাম: ল্যাবরেটরি টেকনিশিয়ান
পদসংখ্যা: ৮
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জীববিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি; এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে প্যাথলজিক্যাল ল্যাবরেটরিতে ল্যাবরেটরি টেকনিশিয়ান হিসেবে ১ বছরের কাজের অভিজ্ঞতা।
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা।

৫. পদের নাম: লাইব্রেরি সহকারী
পদসংখ্যা: ৪
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগার বিজ্ঞান, তথ্য বিজ্ঞান বা গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা।

আরও পড়ুন

৬. পদের নাম: পরিবার কল্যাণ পরিদর্শিকা
পদসংখ্যা: ১৮
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি; এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে হাসপাতাল বা ক্লিনিকে পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে অন্যূন ২ বছর কাজের অভিজ্ঞতা।
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা।

৭. পদের নাম: অডিওভিজ্যুয়াল অপারেটর
পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি; এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে হাসপাতাল বা ক্লিনিকে পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে অন্যূন ২ বছর কাজের অভিজ্ঞতা।
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা।

৮. পদের নাম: ফার্মাসিস্ট
পদসংখ্যা: ৩
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে ফার্মাসিস্ট হিসেবে ১ (এক) বৎসরের প্রশিক্ষণসহ ১ (এক) বৎসরের কাজের অভিজ্ঞতা।
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৫) ৯,৭০০-২৩,৪৯০ টাকা

৯. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

১০. পদের নাম: নার্স
পদসংখ্যা: ৮
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে নার্সিং বিষয়ে ডিপ্লোমা।
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

আরও পড়ুন

১১. পদের নাম: ডিসপেন্সারি অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ৫
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে কোনো হাসপাতালে ওয়ার্ড বয় হিসেবে ১ বছরের কাজের অভিজ্ঞতা।
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৯) ৮,৫০০-২০,৫৭০ টাকা।

১২. পদের নাম: পরিচ্ছন্নতা কর্মী
পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি বা কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তবে মোট পদের শতকরা ৮০ ভাগ পদ জাত হরিজন সম্প্রদায়ের প্রার্থীর জন্য সংরক্ষিত থাকবে। জাত হরিজন সম্প্রদায়ের কোনো প্রার্থী পাওয়া না গেলে উক্ত পদে সাধারণ প্রার্থী থেকে পূরণ করা হবে।
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।

১৩. পদের নাম: আয়া (মহিলা)
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।

বয়সসীমা

  • ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ১৮-৩২ বছর।

  • ১ ও ৩ নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদনের নিয়ম

পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীরা ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।

আবেদন ফি

১ থেকে ১০ নম্বর পদের জন্য আবেদন ফি বাবদ ১০০ টাকা এবং সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা।
১১ থেকে ১৩ নম্বর পদের জন্য আবেদন ফি বাবদ ৫০ টাকা এবং সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।

সব গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীরা) জন্য আবেদন ফি বাবদ ৫০ টাকা এবং সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ১০:০০টা।

আবেদন শেষ: ১৫ মার্চ ২০২৬, বিকেল ৫:০০টা।

  • বিস্তারিত দেখতে ও পরবর্তী আপডেটের জন্য ভিজিট করুন অধিদপ্তরের ওয়েবসাইট