বন অধিদপ্তরে ষষ্ঠ গ্রেডের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মডেল: রবিউল হাসান ও নাহিদা আহমেদ
ছবি: সাবিনা ইয়াসমিন

পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের অধীন বন অধিদপ্তরের ষষ্ঠ গ্রেডের কম্পিউটার প্রোগ্রামার পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কম্পিউটার প্রোগ্রামার পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১৬ মে অনুষ্ঠিত হবে। রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির প্রধান কার্যালয়ে ওই দিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে।

মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীদের কমিশন থেকে আলাদা প্রবেশপত্র পাঠানো হবে না। প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

আরও পড়ুন

প্রার্থীদের কোভিড-১৯–সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং অবশ্যই মাস্ক পরে আসতে হবে। মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি দেখা যাবে এ লিংকে।