খাদ্য অধিদপ্তরের নবম গ্রেডের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

সরকারি কর্ম কমিশন (পিএসসি)ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তরের নবম গ্রেডের একটি পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। গত ৬ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত এই লিখিত পরীক্ষায় দুজন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।

পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য—

ফলাফল: লিখিত পরীক্ষায় মোট ২ জন প্রার্থী কৃতকার্য হয়েছেন।

কাগজপত্র জমা: উত্তীর্ণ প্রার্থীদের বিপিএসসি ফরম–ফাইভ এ (BPSC Form-5A) ডাউনলোড করে এর সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, ছবিসহ প্রয়োজনীয় সব কাগজপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে।

জমার সময়সীমা: আগামী ১ জুলাই ২০২৬ তারিখ হতে ৯ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত (প্রতি কর্মদিবস সকাল ১০টা হতে বেলা সাড়ে ৩টা)।

আবেদনের পদ্ধতি: প্রয়োজনীয় সব কাগজপত্র পরিচালক, ইউনিট-১, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকা-১২০৭ বরাবর হাতে হাতে অথবা ডাকযোগে পৌঁছাতে হবে।

আরও পড়ুন

নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

আরও পড়ুন