বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে নবম গ্রেডে চাকরি

বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে নিয়োগে আবেদনের শেষ তারিখ ১২ মার্চ ২০২৬।ছবি: সংগৃহীত

বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি)–এ ‘বৈজ্ঞানিক কর্মকর্তা’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা দুই। আবেদনের শেষ তারিখ ১২ মার্চ ২০২৬।

চাকরির বিবরণ

পদের নাম: বৈজ্ঞানিক কর্মকর্তা

পদসংখ্যা: ২

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (BMDC) কর্তৃক স্বীকৃত এবং অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান হতে এমবিবিএস (MBBS) বা বিডিএস (BDS) ডিগ্রি।

অথবা, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বায়োলজিক্যাল সায়েন্স/পরিসংখ্যানে স্নাতকোত্তর ডিগ্রি।

বেতন স্কেল: ২২,০০০ - ৫৩,০৬০ টাকা (গ্রেড-০৯)

আরও পড়ুন

আবেদনের নিয়ম

প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে হাতে লেখা আবেদনপত্র ডাকযোগে, কুরিয়ার সার্ভিসে অথবা ব্যক্তিগতভাবে সরাসরি জমা দিতে হবে।

আবেদনে ঠিকানা

পরিচালক (ভারপ্রাপ্ত), বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি),

বিএমআরসি ভবন, মহাখালী, ঢাকা-১২১২।

আবেদন ফি

১০০০ টাকা।

আবেদনের শেষ তারিখ

১২ মার্চ ২০২৬, বিকাল ৫টা।

আরও পড়ুন