সমন্বিত ৭টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে দ্বিতীয় প্যানেল থেকে নিয়োগ
ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের তত্ত্বাবধানে ৭টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে ২০১৯ সালভিত্তিক ‘সিনিয়র অফিসার (সাধারণ)’–এর ৮৬৮টি শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে লিখিত ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রমানুসারে প্রণীত প্যানেল থেকে দ্বিতীয় প্যানেলে ১২৯ জন প্রার্থীকে নির্বাচন করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ মার্চের নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রমানুসারে প্রণীত প্যানেল থেকে নিয়োগসংক্রান্ত সরকারি নির্দেশনা অনুসরণ করে দ্বিতীয় প্যানেলে মোট ১২৯ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নিয়োগের জন্য নির্বাচন করা হয়েছে।
১২৯ জনের মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকে ৩ জন, জনতা ব্যাংকে ৬৬ জন, সোনালী ব্যাংকে ৩৯ জন, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে ১০ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে ৭ জন ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স করপোরেশনে ৪ জনকে নির্বাচিত করা হয়েছে।
নির্বাচিত প্রার্থীদের রোল নম্বরে দেখা যাবে এ লিংকে।