খাদ্য অধিদপ্তরের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তরের ‘আঞ্চলিক রক্ষণাবেক্ষণ প্রকৌশলী (আরএমই)/সহকারী প্রকৌশলী’ পদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। ৬ এপ্রিল ২০২৬ তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের বাংলায়-৪০, ইংরেজিতে-৪০, সাধারণ জ্ঞানে-৪০, টেকনিক্যাল-৮০ নম্বরসহ সর্বমোট ২০০ নম্বরের ৪ ঘণ্টা সময়ের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার্থীদের একই সঙ্গে চারটি বিষয়ের জন্য চারটি ভিন্ন ভিন্ন উত্তরপত্র প্রদান করা হবে। একই উত্তরপত্রে একাধিক বিষয়ের উত্তর প্রদান করলে উত্তরপত্র বাতিল হবে।

আজ রোববার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

লিখিত পরীক্ষার বিস্তারিত

পদের নাম: ‘আঞ্চলিক রক্ষণাবেক্ষণ প্রকৌশলী (আরএমই)/সহকারী প্রকৌশলী’ (গ্রেড-৯)

তারিখ ও সময়: ৬ এপ্রিল ২০২৬, দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত

পরীক্ষার হল

১. শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, শেরেবাংলা নগর, ঢাকা।

২. বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় (ভল্টরুম-২–এর সামনে), আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা।

আরও পড়ুন

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা

১. লিখিত পরীক্ষার জন্য মনোনীত প্রার্থীদের নতুন করে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। অনলাইনে প্রাপ্ত প্রবেশপত্র নিয়ে। লিখিত পরীক্ষায় উপস্থিত হতে হবে। প্রবেশপত্র হারিয়ে গেলে/নষ্ট হলে কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লি. এর ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd থেকে ডাউনলোড করে সংগ্রহ করতে হবে।

আরও পড়ুন

২. পরীক্ষার নির্ধারিত সময়ের কমপক্ষে ১৫ মিনিট আগে পরীক্ষার্থীকে পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে।

৩. পরীক্ষাকেন্দ্রে বইপুস্তক, ব্যাগ, হাতঘড়ি, পকেটঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি, মুঠোফোন, ঘড়িসদৃশ্য মুঠোফোন বা কোনোরূপ ইলেকট্রনিক ডিভাইস, গয়না, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ও ব্যাংক কার্ড আনা সম্পূর্ণ নিষিদ্ধ।

আরও পড়ুন