বিআইডব্লিউটিএতে ৯ থেকে ১৬ গ্রেডে চাকরি, পদ ৫৪

প্রথম আলো ফাইল ছবি

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ৫৪টি শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৯ থেকে ১৬ গ্রেডের ১৩ ক্যাটাগরির পদে এই নিয়োগ দেওয়া হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৩ এপ্রিল ২০২৬।

চাকরির বিবরণ-

১.
পদের নাম: সহকারী সহকারী (হিসাব), পরিচালক পরিচালক (অর্থ) এবং সহকারী পরিচালক (নিরীক্ষা)
পদসংখ্যা: ৭
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি। অথবা বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণি বা সমতুল্য সিজিপিএতে স্নাতক ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণি বা সমতুল্য সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি বা বাণিজ্য বিভাগে চার বছর মেয়াদি অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
বয়সসীমা: ২১-৩২ বছর।
২.
পদের নাম: প্রধান প্রশিক্ষক (ইঞ্জিন)
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: এফজি-ক্লাস-২ ইঞ্জিন সনদধারী। অথবা এফজি-ক্লাস-৩ ইঞ্জিন সনদধারীসহ সংশ্লিষ্ট কর্মে ১০ বছরের চাকরির অভিজ্ঞতা।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
বয়সসীমা: ২৭-৪০ বছর।

আরও পড়ুন

৩.
পদের নাম: ঊর্ধ্বতন প্রশিক্ষক (ইঞ্জিন)
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক (বিজ্ঞান) সার্টিফিকেট; এবং ক্লাস-৩ ইঞ্জিন(এফজি) সনদ। স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেটসহ ক্লাস-৪ ইঞ্জিন (এফজি) সনদ এবং অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে ১০ বছরের চাকরির অভিজ্ঞতা।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
বয়সসীমা: ২১-৪০ বছর।
৪.
পদের নাম: সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা, সহকারী অর্থ কর্মকর্তা, সহকারী নিরীক্ষা কর্মকর্তা
পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
বয়সসীমা: ২১-৩২ বছর।
৫.
পদের নাম: সহকারী এবং কোষাধ্যক্ষ
পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
বয়সসীমা: ২১-৩২ বছর।
৬.
পদের নাম: প্রশিক্ষক (ড্রেজার)
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট এবং প্রথম শ্রেণি ইনল্যান্ড মাস্টার সনদ/ড্রাইভার সনদ; এবং লিভারম্যান হিসেবে ন্যূনপক্ষে ৮ বছরের চাকরির অভিজ্ঞতা।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
বয়সসীমা: ২১-৩৫ বছর।

ফাইল ছবি: প্রথম আলো

৭.
পদের নাম: প্রশিক্ষক (ডেক)
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) অথবা Higher Education Test (H.E.T) সনদপ্রাপ্তসহ বাংলাদেশ নৌবাহিনীর সি-ম্যান শাখায় ১০ বছরের চাকরি, যার মধ্যে লিডিং সি-ম্যান শিক্ষানবিস থাকাকালীন দ্বিতীয় শ্রেণির ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট অর্জনসহ ওই পদে ৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অথবা কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় উত্তীর্ণসহ দ্বিতীয় শ্রেণির ইনল্যান্ড মাস্টার সনদপ্রাপ্ত।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
বয়সসীমা: ২১-৩৫ বছর।
৮.
পদের নাম: প্রশিক্ষক (ইঞ্জিন)
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট; এবং খ) ক্লাস-৪ ইঞ্জিন (এফজি) সনদ অথবা স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেটসহ ক্লাস-৫ ইঞ্জিন (এফজি) সনদ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের চাকরির অভিজ্ঞতা। সংশ্লিষ্ট খাতে ৫ বছরের চাকরির অভিজ্ঞতা। অথবা উচ্চমাধ্যমিক পাসসহ আইএমই পদে/ বাংলাদেশ নৌবাহিনীর ইঞ্জিনিয়ারিং শাখায় আইএমই/এলএমই পদে ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
বয়সসীমা: ২১-৩৫ বছর।

আরও পড়ুন

৯.
পদের নাম: প্রশিক্ষক (ইলেকট্রিক)
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: সরকার স্বীকৃত ইনস্টিটিউট থেকে তড়িৎবিদ্যায় ৪ বছর মেয়াদি ডিপ্লোমা সনদ। তবে সংশ্লিষ্ট পেশায় অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
বয়সসীমা: ২১-৩৫ বছর।
১০.
পদের নাম: মাস্টার পাইলট
পদসংখ্যা: ১৫
শিক্ষাগত যোগ্যতা: কর্ণফুলী এন্ডোর্সমেন্টসহ দ্বিতীয় শ্রেণির ইনল্যান্ড মাস্টারের কম্পিটেন্সি সনদ। সরাসরি নিয়োগকৃত প্রার্থীরা শিক্ষানবিসকাল এক বছর হবে। যার সফল সমাপ্তিতে চাকরিতে আত্মীকরণ করা হবে।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
বয়সসীমা: ২৫-৪৫ বছর।
১১.
পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের সার্টিফিকেটসহ কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের সর্বনিম্ন গতি থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
বয়সসীমা: ১৮-৩২ বছর।

১২.
পদের নাম: ডেমোনেস্ট্রেটর (ওয়ার্কশপ)
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: ডিইপিটিসি থেকে ১ (এক) বছর মেয়াদি ইঞ্জিন কোর্স সনদধারী, এইচএসসি পাসসহ প্রথম শ্রেণির ইনল্যান্ড ড্রাইভার সনদ থাকতে হবে।
অথবা বিআইএমটি থেকে মেরিন ইঞ্জিন ডিপ্লোমা এবং চাকরিকালীন দ্বিতীয় শ্রেণির ইনল্যান্ড সনদ লাভ করতে হবে।
অথবা এইচএসসি পাসসহ বাংলাদেশ নৌবাহিনীর ইঞ্জিনিয়ারিং শাখায় এলএমই পদে কমপক্ষে ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর।
১৩.
পদের নাম: নিম্নমান সহকারী, সময়রক্ষক এবং সহকারী কোষাধ্যক্ষ
পদসংখ্যা: ২০
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক (বাণিজ্য) পাসসহ টাইপিংয়ে জ্ঞান।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
বয়সসীমা: ১৮-৩২ বছর।
আবেদনের নিয়ম-
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা ওয়েবসাইটে নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে পারবেন।

আরও পড়ুন

আবেদন ফি-

  • ১ থেকে ৩ নম্বর পদের আবেদন ফি ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা।

  • ৪ থেকে ১০ নম্বর পদের আবেদন ফি ১৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১৮ টাকাসহ মোট ১৬৮ টাকা।

  • ১১ থেকে ১৩ নম্বর পদের আবেদন ফি ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা।

আবেদনের সময়সীমা-

আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১২ মার্চ ২০২৬, সকাল ১০: ০০টা।

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৩ এপ্রিল ২০২৬, বিকেল ৫টা।