পিএসসিতে নন–ক্যাডারে ১১১ পদে সরাসরি নিয়োগ, আবেদন করবেন যেভাবে
তৃতীয় থেকে দশম গ্রেডের নন–ক্যাডার পদে সরাসরি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মোট পদসংখ্যা ১১১। অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ১৯ এপ্রিল ২০২৬।
আবেদনের নিয়ম—
নন-ক্যাডার বিভিন্ন গ্রেডের শূন্যপদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীগণকে টেলিটক (http://bpsc.teletalk.com.bd) অথবা পিএসসি (www.bpsc.gov.bd) এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
ওয়েবসাইটে প্রবেশ করে Non Cadre অপশন সিলেক্ট করলে Advertisement, Instructions ও Application Form–এর রেডিও বাটন পাওয়া যাবে। Application Form–এর রেডিও বাটন ক্লিক করলে বিজ্ঞাপিত পদের তালিকা দেখা যাবে। এই ফরমের তালিকা থেকে কাঙ্ক্ষিত পদের রেডিও বাটন ক্লিক করলে BPSC Form-5A দৃশ্যমান হবে।
আবেদন সম্পন্ন হওয়ার পর কেন্দ্রভিত্তিক রেজিস্ট্রেশন নম্বরের রেঞ্জ অনুযায়ী প্রার্থীকে তার কেন্দ্রের জন্য নির্ধারিত রেজিস্ট্রেশন নম্বর কম্পিউটারাইজড পদ্ধতিতে প্রদান করা হবে। প্রবেশপত্রের নির্ধারিত স্থানে পরীক্ষাকেন্দ্র ও রেজিস্ট্রেশন নম্বর মুদ্রিত থাকবে।
আবেদন ফি—
নবম ও দশম গ্রেড: ২০০ টাকা।
১১তম গ্রেড: ১৫০ টাকা।
**অনগ্রসর নাগরিকদের জন্য সকল গ্রেডের আবেদন ফি ৫০ টাকা।
আবেদন ফি প্রদানের নিয়ম
আবেদনপত্র (BPSC Form-5A) যথাযথভাবে পূরণ করে নির্দেশমতে ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। নির্ভুলভাবে আবেদন সম্পন্ন হলে প্রার্থী একটি User ID সহ ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। Applicant's copy-তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং এই User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোনো টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএস করে পরীক্ষার ফি জমা দেবেন।
প্রথম এসএমএস:
BPSC<space>User ID লিখে send করুন 16222 নম্বরে।
এরপর টেলিটক হতে প্রার্থীকে একটি PIN নম্বর প্রদান করা হবে এবং পরীক্ষার ফি জমাদানের নির্দেশ দেওয়া হবে। নির্দেশমতে প্রার্থী দ্বিতীয় এসএমএসের মাধ্যমে নিম্নোক্ত পদ্ধতিতে পরীক্ষার নির্ধারিত ফি জমা দেবেন।
দ্বিতীয় এসএমএস:
BPSC<space>Yes<space> Pin লিখে send করুন 16222 নম্বরে।
নির্দেশনা ও শর্তগুলো
১. এডমিট কার্ড হারিয়ে গেলে/চুরি বা নষ্ট হয়ে গেলে অথবা User ID ও Password ভুলে গেলে হোম পেজ Admit Card, User Recovery, Password Recovery Payment Status বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে কাঙ্ক্ষিত তথ্যাবলি পাওয়া যাবে।
২. অতিরিক্ত তথ্য পাওয়ার জন্য বিপিএসসির ওয়েবসাইট নিয়মিতভাবে ভিজিট করতে হবে। এ ছাড়া কর্ম কমিশন সচিবালয়ে অফিস চলাকালীন সময়ে ১২১, ০১৫০০১২১১২১, ৫৫০০৬৬৫৬ ও ৫৫০০৬৮৩৪ টেলিফোন নম্বরে যোগাযোগ করে তথ্য জানা যাবে।
৩. প্রার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন–সংক্রান্ত জটিলতা নিরসনকল্পে দুটি হেল্প লাইন নম্বরের পাশাপাশি প্রার্থীদের অনলাইন রেজিস্ট্রেশনের বিভিন্ন তথ্য প্রদান ও কারিগরি সমস্যা সম্পর্কিত অভিযোগ গ্রহণ ও সহায়তা দিতে একটি ই–মেইল অ্যাকাউন্ট—[email protected] সার্বক্ষণিক চালু থাকবে।
BPSC Form-5A পূরণের পর্যায়ক্রমিক নির্দেশাবলিসহ বিস্তারিত দেখতে ভিজিট করুন এই ঠিকানায়