আরএফএল গ্রুপে নিয়োগ, এইচএসসি–ডিপ্লোমা–স্নাতকোত্তরে আবেদন, পদ ৩০০

আরএফএল

আরএফএল গ্রুপ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে সেলস এক্সিকিউটিভ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে।  ১ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের বিবরণ
পদের নাম: সেলস এক্সিকিউটিভ।
পদসংখ্যা: ৩০০।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি, ডিপ্লোমা, স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

কাজের ধরন

  • মাসিক ও বার্ষিক বিক্রয়ের লক্ষ্য অর্জন করা।

  • নতুন গ্রাহক তৈরি ও বিদ্যমান গ্রাহকের সঙ্গে সম্পর্ক বজায় রাখা।

  • পণ্য আকর্ষণীয়ভাবে ডিসপ্লে করা ও স্টক সঠিকভাবে সাজানো।

  • শোরুম পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা।

  • প্রতিযোগী বাজার ও বিক্রয় কার্যক্রম পর্যবেক্ষণ করা।

  • দৈনিক, সাপ্তাহিক ও মাসিক বিক্রয় রিপোর্ট প্রস্তুত করা।

  • শোরুম ম্যানেজার ও টিমের সঙ্গে সমন্বয় করে লক্ষ্য অর্জনে সহযোগিতা করা।

কর্মক্ষেত্র: শোরুমে।
বয়সসীমা: ১৮–৩০ বছর।
কর্মস্থল: যেকোনো জায়গায়।
বেতন: ১২,০০০–১৯,০০০ টাকা (মাসিক)। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী পারফরম্যান্স বোনাস, লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, প্রতিবছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসের ব্যবস্থা রয়েছে।

আরও পড়ুন

আবেদনপদ্ধতি: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের বিস্তরিত জানতে আবেদনের পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১৬ মার্চ, ২০২৬।

আরও পড়ুন