আইএফআইসি ব্যাংকে চাকরি, বেতন ৩৬ হাজার ৭০০ টাকা

ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকলে আইএফআইসি ব্যাংকে চাকরিতে আবেদন করা যাবেছবি: খালেদ সরকার

দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি আইএফআইসি ব্যাংক তরুণ ও উদ্যমী জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ‘ট্রানজেকশন সার্ভিস অফিসার (টিএসও)’ পদে লোকবল নিয়োগ দেবে।

২ মার্চ প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিজ্ঞতা ছাড়াও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: ট্রানজেকশন সার্ভিস অফিসার (টিএসও)।

জব গ্রেড: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও)

পদসংখ্যা: নির্ধারিত নয়।

আরও পড়ুন

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো পর্যায়েই ৩য় বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।

বয়সসীমা: আবেদনের জন্য বয়স সর্বোচ্চ ৩২ বছর (১১ মার্চ ২০২৬ তারিখ অনুযায়ী)।

বেতন: প্রবেশন সময়ে মাসে সমন্বিত বেতন হবে ৩৬ হাজার ৭০০ টাকা। সফলভাবে এক বছর পূর্ণ হলে ‘অ্যাসিস্ট্যান্ট অফিসার’ হিসেবে স্থায়ীকরণ করা হবে। তখন মাসিক বেতন হবে ৪৬,২০০ টাকা। এ ছাড়া ব্যাংকের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ও পারফরম্যান্সের ভিত্তিতে ইনসেন্টিভ প্রদান করা হবে।

আরও পড়ুন

আবেদনপদ্ধতি: আগ্রহী প্রার্থীরা আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।

আবেদনের শেষ সময়: ১১ মার্চ, ২০২৬।

আরও পড়ুন