সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে চাকরির মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন ক্যান্টনমেন্ট বোর্ড ও বোর্ড পরিচালিত হাসপাতালে বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
মৌখিক পরীক্ষার তারিখ ও সময়—
মৌখিক পরীক্ষা ৭ এপ্রিল ২০২৬ থেকে ২৬ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত বিভিন্ন দিনে ও সময়ে অনুষ্ঠিত হবে। পদ ও রোল নম্বর অনুযায়ী বিস্তারিত সময়সূচি মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পরীক্ষার স্থান—
সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেনানিবাসের সম্মেলনকক্ষ (তৃতীয় তলা)।
পদের নাম ও সংখ্যা—
১. মেডিকেল অফিসার - ৫টি
২. সহকারী প্রোগ্রামার - ১টি
৩. সিনিয়র স্টাফ নার্স - ৩২টি
মোট পদসংখ্যা: ৩৮টি