ঢাকা সেনানিবাসের অধীন বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১২৬
ঢাকা সেনানিবাসের অভিভুক্ত ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদে বিভিন্ন গ্রেডে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির অধীন বিভিন্ন ক্যাডেট কলেজে ১০ থেকে ২০তম গ্রেডের ৩১টি পদে ১২৬ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ২০ এপ্রিলের মধ্যে আবেদন করতে পারবেন।
চাকরির বিবরণ—
প্রতিষ্ঠানের নাম: ঢাকা সেনানিবাস
বিভাগের নাম: ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ
শাখার নাম: অ্যাডজুটেন্ট জেনারেল শাখা
পদের নাম: ৩১টি ভিন্ন পদ
পদসংখ্যা: ১২৬টি
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী)
বেতন স্কেল: সরকারি বিধি মোতাবেক
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ জুলাই ২০২৬ তারিখে)
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম ডাউনলোড করতে পারবেন। ডাউনলোডকৃত ফরম পূরণের পর সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
১-১৮ নং পদের প্রার্থীদের অধ্যক্ষ, ফৌজদারহাট ক্যাডেট কলেজ বরাবর এবং ১৯-৩১ নং পদের প্রার্থীদের অধ্যক্ষ, পাবনা ক্যাডেট কলেজ বরাবর আবেদন করতে হবে।
আবেদন ফি—
আবেদন ফি বাবদ ১, ২ ও ১৯ নম্বর পদের জন্য ২০০ টাকা, ৩ ও ৪ নম্বর পদের জন্য ১৫০ টাকা, ৫, ৬, ৭, ২০, ২১ ও ২২ নম্বর পদের জন্য ১০০ টাকা, ৮ থেকে ১৮ এবং ২৩ থেকে ৩১ নম্বর পদের জন্য জন্য ৫০ টাকা ব্যাংকে জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: আগামী ২০ এপ্রিল ২০২৬
আবেদনপদ্ধতিসহ অন্যান্য সকল বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।প্রশাসনিক প্রতিবন্ধকতা কাটিয়ে পিএসসি কি এবার সফল হবে