ইউজিসির আওতাধীন প্রকল্পে চাকরির সুযোগ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (HEAT)’ শীর্ষক প্রকল্পের আওতায় একটি উপপ্রকল্পে জনবল নিয়োগ দেওয়া হবে। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীন অস্থায়ী ভিত্তিতে উপপ্রকল্পের মেয়াদকালীন সময়ের জন্য এই নিয়োগ দেওয়া হবে।

চাকরির বিবরণ—

১. পদের নাম: অফিস ম্যানেজার/সেক্রেটারি

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনে সব পর্যায়ে ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি/সমমানের গ্রেড থাকতে হবে। কম্পিউটারে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্রাউজিং, বাংলা ও ইংরেজি লেখায় টাইপিংয়ে দক্ষতা, কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। অফিস ব্যবস্থাপনা, প্রকিউরমেন্ট, প্রশাসনিক, আর্থিক ও প্রকল্প বাস্তবায়ন কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন: ৩০,০০০ টাকা।

আরও পড়ুন

২. পদের নাম: একাউন্টেন্ট

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি/সমমানের গ্রেড থাকতে হবে। কম্পিউটারে এমএস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্রাউজিং এবং বাংলা ও ইংরেজি লেখায় টাইপিংয়ে দক্ষতাসহ কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। আর্থিক ব্যবস্থাপনা, প্রকিউরমেন্ট ও প্রকল্প বাস্তবায়ন কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন: ২৯,০০০ টাকা।

৩. পদের নাম: কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি/সমমানের গ্রেড থাকতে হবে। কম্পিউটারে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্রাউজিং এবং বাংলা ও ইংরেজি লেখায় টাইপিংয়ে দক্ষতাসহ কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে।

বেতন: ২৮,০০০ টাকা।

৪. পদের নাম: অফিস সহায়ক/এমএলএসএস

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কমপক্ষে এসএসসি/সমমানের পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি সমমানের গ্রেড থাকতে হবে।

বেতন: ২০,০০০ টাকা।

বয়সসীমা

অনূর্ধ্ব ৩২ বছর।

আরও পড়ুন

আবেদনের নিয়ম

নির্ধারিত আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে সরাসরি/ডাকযোগে জমা দিতে হবে। আবেদনপত্রের খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের ঠিকানা

উপপ্রকল্প ব্যবস্থাপকের দপ্তর, HEAT Sub-Project, PIN: 13831, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি-৪৫০০

আবেদনের শেষ তারিখ

১৮ ফেব্রুয়ারি ২০২৬