ভূমি মন্ত্রণালয়ে চাকরির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ, পরীক্ষা দুই দিন

ভূমি মন্ত্রণালয়ের ১১-২০তম গ্রেডের বিভিন্ন পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক। ভূমি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষা ১০ জুন এবং ১১ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে। পরীক্ষার ‘ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, ২৭৭/৫/এ, শহীদজননী জাহানারা ইমাম সরণি, নীলক্ষেত, কাঁটাবন ঢাল, ঢাকা-১২০৫’–এ অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই প্রবেশপত্রের রঙিন কপি এবং জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে।


*রোল নম্বরসহ বিস্তারিত দেখুন এখানে

আরও পড়ুন