প্রাথমিক শিক্ষক নিয়োগ: কোন জেলায় কত নির্বাচিত, সবচেয়ে কম মাদারীপুরে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে রোববার রাতে। মোট ১৪ হাজার ৩৮৪ প্রার্থীকে সহকারী শিক্ষক পদে নিয়োগের প্রাথমিকভাবে নির্বাচন করে ফল প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর। ৬১টি জেলাভিত্তিক উত্তীর্ণদের রোল নম্বর এর সঙ্গে প্রকাশ করা হয়েছে। এতে সব থেকে কম পাস করেছে মাদারীপুর জেলায়। ৭৪ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন এ জেলা থেকে। সর্বোচ্চ প্রার্থী নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ থেকে—৬৩৫ জন।
প্রকাশিত ফলে দেখা গেছে, কক্সবাজার জেলায় ১৪০ জন, কিশোরগঞ্জ ২৭৫, কুড়িগ্রাম ৪৯৩, কুমিল্লা ৫০৮, কুষ্টিয়া ২৩০, খুলনা ২৭৫, গাইবান্ধা ৪৫৬, গাজীপুর ১৩৩, গোপালগঞ্জ ১৬২, চট্টগ্রাম ৫৫১, চাঁদপুর ১৩২, চাঁপাইনবাবগঞ্জ ১৪৪, চুয়াডাঙা ১০৭, জয়পুরহাট ৭৯, জামালপুর ১৩৬, ঝালকাঠি ১১৯, ঝিনাইদহ ১৮২, টাঙ্গাইল ২০১, ঠাকুরগাঁও ২৯৯, ঢাকা ২৫৮, দিনাজপুর ৪৮১, নওগাঁ ২৪৯, নড়াইল ১০৩, নরসিংদী ১২৭, নাটোর ২০৬, নারায়ণগঞ্জ ১৪৮, নীলফামারী ২১৯, নেত্রকোনা ১৭৬, নোয়াখালী ২৬১, পঞ্চগড় ২২০, পটুয়াখালী ৩৪৪, পাবনা ১৫১, পিরোজপুর ২৫২, ফরিদপুর ১৭৩, ফেনী ৯৯, বগুড়া ৩০৭, বরগুনা ১৯৬, বরিশাল ৩৭১, বাগেরহাট ১৮৬, ব্রাহ্মণবাড়িয়া ২৫৬, ভোলা ২৫৬, ময়মনসিংহ ২৫৯, মাগুরা ৮৮, মাদারীপুর ৭৪, মানিকগঞ্জ ১০৪, মুন্সিগঞ্জ ২২০, মেহেরপুর ৯৭, মৌলভীবাজার ৩৬৫, যশোর ২৯০, রংপুর ৩৯৭, রাজবাড়ী ৮৪, রাজশাহী ১৬৭, লক্ষ্মীপুর ১৩৪, লালমনিরহাট ২৩৫, শরীয়তপুর ১২৭, শেরপুর ১০৯, সাতক্ষীরা ১৯৯, সিরাজগঞ্জ ৪১৯, সিলেট ৪৭৯, সুনামগঞ্জ ৬৩৫ ও হবিগঞ্জে ২৪২ জন উত্তীর্ণ হয়েছেন।
নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীকে ২২ থেকে ২৭ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন প্রদত্ত স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ/প্রত্যয়ন ও ডোপটেস্ট রিপোর্ট সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দাখিল করতে হবে। স্বাস্থ্যগত সনদে প্রার্থী উল্লিখিত পদে নিয়োগযোগ্য নয় মর্মে উল্লেখ থাকলে তিনি নিয়োগের জন্য বিবেচিত হবেন না। নির্বাচিত প্রার্থীদের ২২ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ ২০২৬ তারিখের মধ্যে পরিচিতি প্রতিপাদন ও সব ডকুমেন্ট যাচাইয়ের নিমিত্ত সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সব মূল সনদ (সব সনদের মূলকপি, জাতীয় পরিচয়পত্র, তিন কপি পুলিশ ভেরিফিকেশন ফরম (যথাযথভাবে পূরণকৃত), সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ/প্রত্যয়ন এবং ডোপটেস্ট রিপোর্ট ও প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট কোটার সনদসহ সশরীর উপস্থিত হতে হবে।
*জেলাভিত্তিক ফল দেখতে ক্লিক করুন এখানে