ডিএসসিসির লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি: প্রথম আলো

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) একটি পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএসসিসির স্টোর অফিসার পদে আবেদনকারীদের লিখিত পরীক্ষা ২৬ জানুয়ারি বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ হানিফ অডিটরিয়ামে স্বাস্থ্যবিধি অনুসরণ করে লিখিত পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীরা তাঁদের প্রবেশপত্র ১৯ জানুয়ারি থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন।

আরও পড়ুন

প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষার্থীদের অবশ্যই মাস্ক পরে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে হবে। মাস্ক ছাড়া পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

অনলাইনে প্রবেশপত্র পেতে সমস্যা হলে ১২১ নম্বরে অথবা [email protected] ই-মেইলে যোগাযোগ করা যাবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ ডিএ দেওয়া হবে না।

আরও পড়ুন