বাংলাদেশ বিমানের চাকরির পরীক্ষার সময় পরিবর্তন
বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদের লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী একই তারিখে (৩১ জানুয়ারি ২০২৬) বেলা ২টা ৩০ মিনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আগামী ৩১ জানুয়ারি ২০২৬ (শনিবার) সকাল ১০টায় পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরীক্ষার কেন্দ্র অপরিবর্তিত রয়েছে।
লিখিত পরীক্ষার পরিবর্তিত সময়সূচি: ৩১ জানুয়ারি ২০২৬, দুপুর ২:৩০ মিনিট
পরীক্ষাকেন্দ্র: তেজগাঁও কলেজ, ১৬ ইন্দিরা রোড, ফার্মগেট, ঢাকা-১২১৫