মারজাত বাঁওড় ও বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কোন দেশে

বিভিন্ন চাকরির পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন আসে। পরীক্ষার্থীদের চর্চার সুবিধার জন্য প্রথম আলোর এ আয়োজন। সপ্তাহের আলোচিত জাতীয় ও আন্তর্জাতিক যেসব বিষয় চাকরির পরীক্ষায় আসার মতো, সেগুলো পরীক্ষার্থীদের জন্য তুলে ধরা হলো।

বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে এমসিকিউ প্রশ্ন। পরীক্ষার্থীদের চর্চার সুবিধার জন্য প্রথম আলোর এ আয়োজনছবি: সাবিনা ইয়াসমিন

১. বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে ‘দায়মুক্তি বিধান ক্ষমতা’ সম্পর্কে বর্ণনা করা হয়েছে?
ক. ৪৪  
খ. ৪৬
গ. ২৬
ঘ. ৪১
উত্তর: খ. ৪৬

২. সংবিধানের ৪৬ অনুচ্ছেদে বর্ণিত দায়মুক্তি-বিধানের ক্ষমতা একমাত্র কে প্রয়োগ করতে পারে?
ক. প্রধানমন্ত্রী
খ. রাষ্ট্রপতি
গ. প্রধান বিচারপতি
ঘ. জাতীয় সংসদ
উত্তর : ঘ. জাতীয় সংসদ

৩. এ পর্যন্ত বাংলাদেশে মোট কয়টি এলাকাকে ‘প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা’ (ECA) ঘোষণা করা হয়েছে?
ক. ১৩টি
খ. ১৫টি
গ. ১৭টি
ঘ. ২০টি
উত্তর : ক. ১৩টি

আরও পড়ুন

৪. মারজাত বাঁওড় কোন জেলায় অবস্থিত?
ক. সাতক্ষীরা  
খ. মৌলভীবাজার
গ. সুনামগঞ্জ
ঘ. ঝিনাইদহ
উত্তর : ঘ. ঝিনাইদহ

৫. বাংলাদেশের ইতিহাসে প্রথম অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (EPA) স্বাক্ষরিত হয় কোন দেশের সঙ্গে?
ক. জাপান
খ. যুক্তরাষ্ট্র
গ. চীন
ঘ. জার্মানি
উত্তর : ক. জাপান

৬. সম্প্রতি নতুন কয়টি নগর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
উত্তর : খ. ৩টি (সম্প্রতি বরিশাল, রংপুর ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।)

৭. সম্প্রতি থাইল্যান্ডে অনুষ্ঠিত গণভোটের উদ্দেশ্য কী?
ক. রাজতন্ত্র বিলুপ্ত করা
খ. প্রতিবেশী দেশ কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত চুক্তি করা
গ. নতুন সংবিধান প্রণয়ন করা
ঘ. সামরিক শাসন জারি করা
উত্তর : গ. নতুন সংবিধান প্রণয়ন করা

আরও পড়ুন

৮. সম্প্রতি গ্রিনল্যান্ডে Operation Arctic Endurance পরিচালনা করে কোন দেশ?
ক. যুক্তরাষ্ট্র
খ. যুক্তরাজ্য
গ. ডেনমার্ক
ঘ. জার্মানি
উত্তর : গ. ডেনমার্ক

৯. বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) বর্তমান সদস্য সংখ্যা—
ক. ১৯০
খ. ১৯১
গ. ১৯৩
ঘ. ১৯৪
উত্তর : গ. ১৯৩ (সম্প্রতি যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যপদ ত্যাগ করে)

১০. NICAR-এর সঠিক পূর্ণরূপ কোনটি?
ক. National Institute and Committee of Administrative Reforms
খ. National Implementation Committee for Administrative Reforms
গ. National Implementation Council for Administrative Reforms
ঘ. New Implementation Committee for Administrative Reforms
উত্তর : খ. National Implementation Committee for Administrative Reforms

আরও পড়ুন

১১. ‘বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়—
ক. ১৫ ডিসেম্বর ২০২৫
খ. ৩ জানুয়ারি ২০২৬
গ. ৬ জানুয়ারি ২০২৬
ঘ. ২২ জানুয়ারি ২০২৬
উত্তর : গ. ৬ জানুয়ারি ২০২৬

১২. বাংলাদেশে বিদ্যমান মৎস্য আইন অনুসারে কত সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ইলিশ মাছ ধরা নিষিদ্ধ?
ক. ২২
খ. ২৫
গ. ২৭
ঘ. ৩০
উত্তর : খ. ২৫

১৩. বর্তমানে পৃথিবীতে ডোমিনিয়ন রাষ্ট্রের সংখ্যা—
ক. ০
খ. ১
গ. ২
ঘ. ৪
উত্তর : ক. ০

১৪. গাজায় ‘ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স’(ISF) -এর কমান্ডার হিসেবে নিযুক্ত হয়েছেন—
ক. ব্রিগেডিয়ার জেনারেল ক্রিস্টোফার ফিল্ড
খ. মেজর জেনারেল ডেভিড মরিসন
গ. মেজর জেনারেল মার্ক ক্যাম্পবেল
ঘ. মেজর জেনারেল জ্যাসপার জেফার্স
উত্তর : ঘ. মেজর জেনারেল জ্যাসপার জেফার্স

১৫. বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কোন দেশে অবস্থিত?
ক. ফ্রান্স
খ. জাপান
গ. জার্মানি
ঘ. রাশিয়া
উত্তর : খ. জাপান (সম্প্রতি জাপান বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কাশিওয়াজাকি-কারিওয়া পুনরায় চালু করেছে।)