৪৫তম বিসিএস: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-২১
৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৯ মে অনুষ্ঠিত হবে। যেহেতু প্রিলিতে প্রতিযোগী বেশি, তাই পাস করতে হলে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। পরীক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। আজ বৃহস্পতিবার নিয়মিত আয়োজনের ২১তম পর্বে বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের মডেল টেস্ট প্রকাশ করা হলো।
১. কোন উপজেলাকে বাংলাদেশের প্রথম ‘স্মার্ট উপজেলা’ ঘোষণা করা হয়েছে?
ক. সাভার, ঢাকা
খ. জাজিরা, শরীয়তপুর
গ. টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ
ঘ. শিবচর, মাদারীপুর
২. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) চূড়ান্ত হিসাবমতে, ২০২১-২২ অর্থবছরে মাথাপিছু আয় কত মার্কিন ডলার?
ক. ২,৭৬৫
খ. ২,২২৭
গ. ২,৮২৪
ঘ. ২,৭৯৩
৩. সম্প্রতি আলোচিত ‘তুমব্রু সীমান্ত’ কোন জেলায় অবস্থিত?
ক. খাগড়াছড়ি
খ. বান্দরবান
গ. রাঙামাটি
ঘ. কক্সবাজার
৪. ফোর্বসের ২০২২ সালের বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান কততম?
ক. ২৯তম
খ. ৩৯তম
গ. ৪২তম
ঘ. ৪৩তম
৫. ‘জাতীয় নিরাপদ খাদ্য দিবস’ পালিত হয় কবে?
ক. ২ জানুয়ারি
খ. ২০ সেপ্টেম্বর
গ. ২ ফেব্রুয়ারি
ঘ. ২২ জুলাই
৬. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২ মতে, দেশে সেবা খাতে নিযুক্ত রয়েছেন মোট শ্রমশক্তির কত শতাংশ?
ক. ৪০ শতাংশ
খ. ৪২ শতাংশ
গ. ৩৮ শতাংশ
ঘ. ৩৯ শতাংশ
৭. ২০২২ সালের গণতন্ত্র সূচকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
ক. ৭১তম
খ. ৭২তম
গ. ৭৩তম
ঘ. ৭৪তম
৮. ২০২৩ সালের অষ্টম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটে চ্যাম্পিয়ন কোন দল?
ক. খুলনা টাইগার্স
খ. ফরচুন বরিশাল
গ. চট্টগ্রাম চ্যালেঞ্জাস
ঘ. কুমিল্লা ভিক্টোরিয়ান্স
৯. বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) কোন মন্ত্রণালয়ের অধীন?
ক. শিল্প
খ. আইন
গ. স্বরাষ্ট্র
ঘ. তথ্য
১০. ‘আমার জীবননীতি আমার রাজনীতি’ আত্মজীবনীমূলক গ্রন্থটির লেখক কে?
ক. মো. আবদুল হামিদ
খ. শেখ হাসিনা
গ. শিরীন শারমিন চৌধুরী
ঘ. আবু সাঈদ চৌধুরী
১১. বঙ্গবন্ধু সরকার কত বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করেছিল?
ক. ১০০ বিঘা
খ. ৭৫ বিঘা
গ. ২৫ বিঘা
ঘ. ৫০ বিঘা
১২. কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম চালু হয় কত সালে?
ক. ১৯৯৬
খ. ১৯৯৯
গ. ১৯৯৮
ঘ. ২০০০
১৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণচীনে কত সালে অনুষ্ঠিত শান্তি সম্মেলনে অংশ নেন?
ক. ১৯৭৪
খ. ১৯৬৯
গ. ১৯৬৫
ঘ. ১৯৫২
১৪. ‘শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক’ কোথায় অবস্থিত?
ক. জামালপুর
খ. যশোর
গ. ঢাকা
ঘ. শরীয়তপুর
১৫. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে সংসদ সদস্যদের দ্বারা ‘রাষ্ট্রপতি’ নির্বাচিত হন?
ক. অনুচ্ছেদ ৪৮(১)
খ. অনুচ্ছেদ ৪৮(২)
গ. অনুচ্ছেদ ৪৮(৩)
ঘ. অনুচ্ছেদ ৪৮(৪)
১৬. চট্টগ্রামে চা নিলাম পরিচালনাকারী প্রথম নারী কে?
ক. সারাহ ইসলাম
খ. মতিয়া চৌধুরী
গ. মায়িশা রহমান
ঘ. নিশাত মজুমদার
১৭. ‘বার্থ অব বাংলাদেশ : দ্য পলিটিক্স অব হিস্ট্রি অ্যান্ড দ্য হিস্ট্রি অব পলিটিক্স’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. নুরুল কবির
খ. রফিকুল ইসলাম
গ. আবদুল জলিল
ঘ. সিদ্দিক মালিক
১৮. ‘শাহপরীর দ্বীপ’কোথায় অবস্থিত?
ক. খাগড়াছড়ি
খ. কক্সবাজার
গ. পটুয়াখালী
ঘ. রাঙামাটি
১৯. ‘দাম দিয়ে কিনেছি বাংলা’ গানটির গীতিকার ও সুরকার কে?
ক. শামসুর রাহমান
খ. আলতাফ মাহমুদ
গ. আবদুল গাফ্ফার চৌধুরী
ঘ. আবদুল লতিফ
২০. ‘নোনাজলের কাব্য’ চলচ্চিত্রটি পরিচালনা করেন কে?
ক. রেজওয়ান শাহরিয়ার সুমিত
খ. মাতিয়া বানু শুক
গ. আবদুল্লাহ মোহাম্মদ সাদ
ঘ. আজমেরী হক বাঁধন
মডেল টেস্ট-২১ (বাংলাদেশ বিষয়াবলি) এর উত্তর
১. ঘ। ২. ঘ। ৩. খ। ৪. গ। ৫. গ। ৬. ঘ। ৭. গ। ৮. ঘ। ৯. ক । ১০. ক ।
১১. গ। ১২. গ। ১৩. ঘ। ১৪. খ। ১৫. ক। ১৬. গ। ১৭. ক। ১৮. খ। ১৯. ঘ। ২০. ক।