বিমান বাংলাদেশে ব্যবহারিক পরীক্ষা, ৫–৯ ফেব্রুয়ারি পরীক্ষা
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড তাদের একটি পদের ব্যবহারিক পরীক্ষা বা ড্রাইভিং টেস্টের তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে। সংশ্লিষ্ট পদের আবেদনকারী প্রার্থীদের নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
গুরুত্বপূর্ণ তথ্য:
পদের নাম: জুনিয়র অপারেটর জিএসই (ক্যাজুয়াল)
পরীক্ষার ধরন: ব্যবহারিক পরীক্ষা (ড্রাইভিং টেস্ট)
পরীক্ষার তারিখ: ৫ থেকে ৯ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত (তারিখ ও রোল নম্বর অনুযায়ী ভিন্ন ভিন্ন শিফটে)
পরীক্ষার স্থান: যানবাহন বিভাগ (এমটি), হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (৮ নম্বর গেট সংলগ্ন), কুর্মিটোলা, ঢাকা।
পরীক্ষার সময় সাথে যা আনতে হবে—
১. প্রবেশপত্রের ০২ কপি রঙিন প্রিন্ট কপি।
২. পেশাদার ড্রাইভিং লাইসেন্সের মূল কপি এবং ০১ সেট ফটোকপি।
৩. জাতীয় পরিচয়পত্রের (NID) মূল কপি এবং ০১ সেট সত্যায়িত ফটোকপি।
৪. এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার সনদের মূল কপি এবং ০১ সেট সত্যায়িত ফটোকপি।
৫. বিজ্ঞপ্তিতে উল্লেখিত কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা সনদের মূল কপি এবং ০১ সেট সত্যায়িত ফটোকপি।
আবেদনকারী প্রার্থীদের রোল নম্বর অনুযায়ী নির্ধারিত সময়ের পূর্বেই পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।