বুয়েটে নেওয়া হবে সহকারী ও সহযোগী অধ্যাপক
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আট বিভাগে সহকারী ও সহযোগী অধ্যাপক নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
পদের বিবরণ
১. তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ
সহযোগী অধ্যাপক: একটি স্থায়ী পদ
বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা
২. পুরকৌশল বিভাগ
সহযোগী অধ্যাপক: একটি স্থায়ী পদ।
বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা৩. ইনস্টিটিউট অব এপ্রোপ্রিয়েট টেকনোলজি
গবেষণা সহযোগী অধ্যাপক (ইঞ্জিনিয়ারিং): তিনটি পদ (দুটি স্থায়ী ও একটি অস্থায়ী। গবেষণা অধ্যাপক পদের বিপরীতে)।
বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা
৪. যন্ত্রকৌশল বিভাগ
সহকারী অধ্যাপক: একটি অস্থায়ী পদ (সহযোগী অধ্যাপক পদের বিপরীতে)।
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা৫. ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ
সহকারী অধ্যাপক: দুটি স্থায়ী পদ।
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা৬. নৌযান ও নৌযন্ত্র কৌশল বিভাগ
সহকারী অধ্যাপক: একটি অস্থায়ী পদ (সহযোগী অধ্যাপক পদের বিপরীতে)।
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা
৭. বস্তু ও ধাতব কৌশল বিভাগ
সহকারী অধ্যাপক: একটি স্থায়ী পদ।
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা৮. বুয়েট-জিডপাস
সহকারী অধ্যাপক (পুর): একটি অস্থায়ী পদ (সহযোগী অধ্যাপক পদের বিপরীতে)।
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা
আবেদন যেভাবে
বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আগের ও বর্তমান চাকরির পদমর্যাদা, বেতন স্কেল ও তারিখ উল্লেখ করে ১৫ সেট আবেদনপত্র রেজিস্ট্রার বরাবর জমা দিতে হবে। এই ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করা যাবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে পাওয়া যাবে।
আবেদন ফি
সহযোগী অধ্যাপক পদে আবেদনের জন্য ১,০০০ টাকা এবং সহকারী অধ্যাপক পদে আবেদনের জন্য ৭৫০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার অথবা কম্পট্রোলার অফিসের নির্ধারিত জমা রশিদের মাধ্যমে সোনালী ব্যাংক বুয়েট শাখায় নগদ টাকা জমা দিয়ে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ: আগামী ১২ জুন, ২০২২।