সিভিল এভিয়েশন অথরিটিতে চাকরি, বেতন লাখের বেশি

ফাইল ছবি

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি একাধিক পদে লোকবল নিয়োগ দেবে। পদগুলোয় প্রাথমিকভাবে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে বা সরাসরি আবেদন করতে পারবেন।

  • পদের নাম: বিশেষ পরিদর্শক (সিনিয়র ফ্লাইট অপারেশনস ইন্সপেক্টর)-ফিক্সড উইং
    পদসংখ্যা:
    বয়স: সর্বোচ্চ ৬০ বছর  
    মাসিক বেতন: ৫,৭৫,০০০ টাকা।

  • পদের নাম: বিশেষ পরিদর্শক (এসএমএস)
    পদসংখ্যা:
    বয়স: সর্বোচ্চ ৬০ বছর
    মাসিক বেতন: ১,৬২,০০০ টাকা।

  • পদের নাম: বিশেষ পরিদর্শক (এভিয়েশন পাবলিক হেলথ)
    পদসংখ্যা:
    বয়স: সর্বোচ্চ ৬৫ বছর
    মাসিক বেতন: ১,৬২,০০০ টাকা।

  • পদের নাম: বিশেষ পরিদর্শক (অপারেশনস)-এটি
    পদসংখ্যা:
    বয়স: সর্বোচ্চ ৬০ বছর
    মাসিক বেতন: ১,৬২,০০০ টাকা।

  • পদের নাম: এভিয়েশন অ্যাটর্নি
    পদসংখ্যা:
    বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
    মাসিক বেতন: ১,১৭,০০০ টাকা।

  • পদের নাম: বিশেষ পরিদর্শক (পারসোনাল লাইসেন্সিং)
    পদসংখ্যা:
    বয়স: সর্বোচ্চ ৫৫ বছর
    মাসিক বেতন: ১,১৭,০০০ টাকা।

  • পদের নাম: বিশেষ পরিদর্শক (অপারেশনস) পিইএল
    পদসংখ্যা:
    বয়স: সর্বোচ্চ ৫৫ বছর
    মাসিক বেতন: ১,১৭,০০০ টাকা।

  • পদের নাম: বিশেষ পরিদর্শক (অপারেশনস)-এআইআর
    পদসংখ্যা:
    বয়স: সর্বোচ্চ ৫৫ বছর
    মাসিক বেতন: ১,১৭,০০০ টাকা।

আবেদন যেভাবে
সাদা কাগজে আবেদন লিখে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঠিকানায় ডাকযোগে বা সরাসরি পাঠাতে হবে। আবেদনের আগে নিয়োগ ও যোগ্যতার বিবরণ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া এই লিংক থেকে জেনে নিতে হবে।

আবেদনপত্রে যা থাকতে হবে
আবেদনপত্রে নিজের নাম (বাংলা ও ইংরেজিতে), বাবার নাম (বাংলা ও ইংরেজিতে), মায়ের নাম (বাংলা ও ইংরেজিতে), বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, মুঠোফোন নম্বর, ই-মেইল, শিক্ষাগত যোগ্যতা, জন্মতারিখ ও বয়স, জাতীয়তা, ধর্ম ও অভিজ্ঞতার বিস্তারিত তথ্য থাকতে হবে। আবেদনপত্রের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয়তা সনদপত্রের মূল কপি, সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা, এভিয়েশন-সংক্রান্ত লাইসেন্স/সার্টিফিকেট ও অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

আবেদন ফি
চেয়ারম্যান, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুকূলে (অফেরতযোগ্য) ১০০০ টাকা মূল্যের ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: চেয়ারম্যান, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকা-১২২৯।

আবেদনের শেষ তারিখ: ৩০ জানুয়ারি ২০২২।