আইসিবি ইসলামিক ব্যাংকে চাকরি, সাপ্তাহিক ছুটি দুই দিন-উৎসব বোনাস-গ্র্যাচুইটিসহ নানা সুবিধা

প্রতীকী ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ‘ট্রেড সার্ভিস অফিসার’ পদে একাধিক লোক নিয়োগ দেবে। অনলাইনে আবেদন চলছে। আগ্রহী প্রার্থীরা ২৫ মে’র মধ্য আবেদন করতে পারবেন।

আবেদনের বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর
পদসংখ্যা: ২
বেতন:
আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর
শিক্ষাগত যোগ্যতা: মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) ডিগ্রি থাকলে আবেদন করা যাবে।

আরও পড়ুন
আরও পড়ুন

অন্যান্য সুযোগ–সুবিধা: টিএ, মুঠোফোন বিল, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, বছরে উৎসব বোনাস দুটি, সাপ্তাহিক ছুটি দুই দিন, বিমা, গ্র্যাচুইটি ছাড়াও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

যেভাবে আবেদন করবেন: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুন
আরও পড়ুন