ব্র্যাকের ‘অতিথি’ প্রজেক্টে চাকরির সুযোগ, আবেদনের শেষ সময় ২ অক্টোবর
ব্র্যাক তাদের ‘ব্র্যাক-অতিথি’ প্রজেক্টের জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘এরিয়া অ্যাম্বাসেডর (প্রজেক্ট স্টাফ)’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। যোগ্য প্রার্থীরা আগামী ২ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
চাকরির সংক্ষিপ্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক।
পদের নাম: এরিয়া অ্যাম্বাসেডর (প্রজেক্ট স্টাফ)।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মস্থল: ব্র্যাকের ফিল্ড অফিস (রাজশাহী, সিলেট, মধুপুর, বরিশাল ও যশোর) অথবা বাংলাদেশের যেকোনো স্থানে।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো নামকরা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ট্যুরিজম, ডেভেলপমেন্ট স্টাডিজ বা অ্যানথ্রোপোলজি বিষয়ের গ্র্যাজুয়েটরা অগ্রাধিকার পাবেন।
অভিজ্ঞতা: অপারেশনস ম্যানেজমেন্টে সর্বোচ্চ ২ বছর বা ০-২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ট্যুরিজম বা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজের অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে।
অন্যান্য যোগ্যতা: লজিস্টিকস ম্যানেজমেন্ট ও অপারেশনাল প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এসওপি (SOP) তৈরি ও বাস্তবায়নের সক্ষমতা আবশ্যক। টেকসই পর্যটন এবং চুক্তি পর্যালোচনার ধারণা থাকতে হবে।
অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
প্রধান দায়িত্ব
এরিয়া ম্যানেজারের সঙ্গে পরামর্শ করে মাঠপর্যায়ের ট্রিপগুলো পরিচালনা করা। যাতায়াত, আবাসন, খাবার, স্থানীয় গাইড ও কমিউনিটির মধ্যে সমন্বয় নিশ্চিত করা। অংশীদারদের সঙ্গে দীর্ঘমেয়াদি ও সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলা। নতুন গন্তব্য, স্থানীয় সংস্কৃতি ও পর্যটন সম্ভাবনা খুঁজে বের করতে ফিল্ড ভিজিট সম্পন্ন করা। অতিথিদের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা এবং ভ্রমণ–সম্পর্কিত খরচের হিসাব ও বিল সংগ্রহ করা। এ ছাড়া কর্মক্ষেত্রে সেফগার্ড নীতি অনুসরণ করা বাধ্যতামূলক।
আবেদনের প্রক্রিয়া ও সময়সীমা
কেবল বাংলাদেশি প্রার্থীরা ব্র্যাকের ক্যারিয়ার পেজ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। এই নিয়োগপ্রক্রিয়ায় ব্র্যাক কোনো ধরনের ফি গ্রহণ করে না।
আবেদনের শেষ তারিখ: ২ অক্টোবর ২০২৬।