লোক ও কারুশিল্প বিষয়ে তথ্য সংগ্রহকারী নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি: প্রথম আলো

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্তৃক কারুশিল্প বিষয়ে ঢাকার নবাবগঞ্জ উপজেলা, রাজশাহীর পবা উপজেলা, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা, নেত্রকোনার কেন্দুয়া উপজেলা, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা এবং দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা থেকে তথ্য সংগ্রহের জন্য পাইলট জরিপ পরিচালনায় সংশ্লিষ্ট উপজেলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কারুশিল্প বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে।

আগ্রহী প্রার্থীদের এই লিংকে প্রবেশ করে কাল সোমবার বিকেল পাঁচটার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনকারীর নিজস্ব ল্যাপটপ বা স্মার্টফোন থাকতে হবে। বাংলা ও ইংরেজি টাইপসহ তথ্যপ্রযুক্তির ব্যবহারে দক্ষ হতে হবে। এ ধরনের জরিপকাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

নির্বাচিত তথ্য সংগ্রহকারীদের ২০ কার্যদিবসের মধ্যে তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন করতে হবে। এ জন্য সম্মানী বাবদ সাকল্যে ২০ হাজার টাকা (আয়করমুক্ত) প্রদান করা হবে এবং জরিপকারীকে জরিপ অঞ্চলে যাতায়াত, থাকা-খাওয়াসহ সার্বিক ব্যবস্থা নিজ ব্যবস্থাপনায় করতে হবে।

আরও পড়ুন

যেকোনো সময় জরিপকারী নির্বাচন প্রক্রিয়ার কোনো বিষয় পরিবর্তন, সংশোধন বা বাতিল করার ক্ষমতা ফাউন্ডেশন কর্তৃপক্ষ কর্তৃক সংরক্ষিত। আরও তথ্যের জন্য ফাউন্ডেশনের ওয়েবসাইট ভিজিট অথবা তত্ত্বাবধায়ক মো. আশরাফুল আলম নয়নের (মোবাইল: ০১৯৯০১০৯৯০০) সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।