বেসরকারি ব্যাংক নেবে আরএমজি ফিল্ড অফিসার, স্নাতক পাসে আবেদন

প্রতীকী ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শরিয়াহভিত্তিক পরিচালিত বেসরকারি খাতের ব্যাংকটি আরএমজি ফিল্ড অফিসার পদে জনবল নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ১৩ জুলাই আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি
পদের নাম: আরএমজি ফিল্ড অফিসার (চুক্তিভিত্তিক)
পদসংখ্যা: নির্ধারিত নয়
আবেদনে শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: পোশাকশিল্পে মার্চেন্ডাইজিং/কমপ্লায়েন্স পরিচালনার অভিজ্ঞতা, উৎপাদনপ্রক্রিয়া, উৎপাদন সময়সূচি এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যবসায়িক কার্যক্রম সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৫ বছর
বেতন–ভাতা: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী নানা সুবিধা পাবেন কেউ এ পদে চাকরি পেলে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ৩১ জুলাই ২০২৫

আরও পড়ুন
আরও পড়ুন