জাতীয় পেনশন কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেও আবেদন

ছবি: এআই/প্রথম আলো

জাতীয় পেনশন কর্তৃপক্ষ ৭টি পদে ২০ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিবে। এ– সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীরা ২৮ জুলাই বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে http://npa.teletalk.com.bd বা https://www.npa.gov.bd আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতীত আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদন ফি টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে।

একনজরে জাতীয় পেনশন কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি

আবেদন শুরু: ১ জুলাই ২০২৬ তারিখ সকাল ১০টা

আবেদনের শেষ তারিখ: ২৮ জুলাই ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত

আরও পড়ুন

আবেদন পদ্ধতি: অনলাইনে

কর্মস্থল: যেকোনো স্থান

আবেদনের বয়স: ১৫ মে ২০২৬ তারিখ ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

পদের বিবরণ

১. পদের নাম: সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা

পদসংখ্যা: ১

গ্রেড: ১০ম

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০/–

২. পদের নাম: নিরীক্ষক

পদসংখ্যা: ১

গ্রেড: ১১তম

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০/–

৩. পদের নাম: ব্যক্তিগত সহকারী

পদসংখ্যা: ৪

গ্রেড: ১৩তম

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/–

৪. পদের নাম: হিসাবরক্ষক

পদসংখ্যা: ১

গ্রেড: ১৪তম

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/–

৫. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৪

গ্রেড-১৬তম

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/–

আরও পড়ুন

৬. পদের নাম: ড্রাইভার

পদসংখ্যা: ১

গ্রেড: ১৬তম

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/–

৭. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ৮

গ্রেড: ২০তম

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/–

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন । আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি

টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে ১ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ২ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ৩ থেকে ৬ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।