বাংলাদেশ ব্যাংকে অফিসার পদে নিয়োগ পেলেন ২০০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকে ক্যাশ অফিসার পদে নিয়োগের জন্য ২০০ প্রার্থী বরাবর অফার লেটার ইস্যু করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়োগের জন্য নির্বাচিত ২০০ প্রার্থী নিজেদের সিভি আইডেন্টিফিকেশন নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে নিজ নিজ অফার লেটারের কপি ও সংশ্লিষ্ট কাগজপত্র ১৪ আগস্ট থেকে ডাউনলোড করতে পারবেন।

আরও পড়ুন
আরও পড়ুন

প্রার্থীরা ২৭ আগস্ট তারিখের মধ্যে পরিচালক (এইচআরডি-১), হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা বরাবর রিপোর্ট করতে হবে। এ সময়ের মধ্যে কোনো প্রার্থী রিপোর্ট না করলে নিয়োগ বাতিল বলে গণ্য করা হবে। নিয়োগের জন্য নির্বাচিত ২০০ প্রার্থীর রোল নম্বর দেখা যাবে এই লিংকে।

আরও পড়ুন