মার্কিন সংস্থায় চাকরির সুযোগ, বেতন ৯০,০০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: আইপাস–এর ইনস্টাগ্রাম থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইপাস বাংলাদেশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকায় ফিন্যান্স অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: ফিন্যান্স অ্যাসোসিয়েট
    পদসংখ্যা: ১
    যোগ্যতা: অ্যাকাউন্টিং বা ফিন্যান্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অথবা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি কোর্স সমাপ্ত হতে হবে। জাতীয় বা আন্তর্জাতিক সংস্থায় অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাকাউন্টিং সফটওয়্যারের কাজ জানতে হবে। এমএস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে।

আরও পড়ুন

কর্মস্থল: ঢাকা
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
বেতন: মাসিক বেতন ৯০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের কভার লেটার, দুটি প্রফেশনাল রেফারেন্সসহ সিভি [email protected] এই ঠিকানায় ই-মেইল করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ৬ মে ২০২৩।