বিমান বাংলাদেশে চাকরি, চুক্তি তিন বছর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ

রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে ‘ডিরেক্টর ফাইন্যান্স’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তিন বছরের চুক্তিভিত্তিক নিয়োগ হিসেবে দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ২৪ মে ২০২৬।

যোগ্যতা ও অভিজ্ঞতা

১। CFO বা সিনিয়র ফাইন্যান্স এক্সিকিউটিভ হিসেবে প্রমাণিত সাফল্যের রেকর্ড থাকতে হবে, বিশেষত এয়ারলাইন বা পরিবহন খাত বা অন্যান্য প্রাসঙ্গিক সেবা খাতে।

২। ফাইন্যান্সিয়াল মডেলিং, পূর্বাভাস এবং বাজেট প্রণয়নে ব্যাপক অভিজ্ঞতা থাকতে হবে।

৩। IFRS সম্পর্কে চমৎকার জ্ঞানসম্পন্ন।

৪। তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষ এবং উৎপাদনশীলতা ও কার্যকারিতা বৃদ্ধির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)সহ আধুনিক আইটি টুল ব্যবহারে আগ্রহী।

৫। অসাধারণ নেতৃত্ব, যোগাযোগ এবং আন্তঃব্যক্তিক দক্ষতাসম্পন্ন।

৬। FCA, FCMA বা CPA এর মতো পেশাগত যোগ্যতা সম্পন্ন।

বয়সসীমা

সর্বোচ্চ ৬০ বছর (বিশেষ ক্ষেত্রে শিথিলযোগ্য)।

নিয়োগের ধরন

এই পদে ৩ বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে, যা নবায়নের সুযোগ থাকবে।

বেতন ও ভাতা

প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।

আবেদনের নিয়ম

সিভিসহ আবেদনপত্র নীচের ই–মেইল ঠিকানায় পাঠাতে হবে:

ই–মেইল: [email protected]

আবেদনের শেষ তারিখ

২৪ মে ২০২৬