বেসরকারি সংস্থায় ঢাকার বাইরে চাকরি, বেতন ৫০ হাজার

মডেল: হাদীছবি: খালেদ সরকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি উন্নয়ন সংস্থা পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ভোলা জেলায় একটি প্রকল্পে এমআইএস ও ডকুমেন্টেশন অফিসার পদে একজন কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি/ডাকযোগে অথবা ই-মেইলে আবেদনপত্র পাঠাতে হবে।

  • পদের নাম: এমআইএস ও ডকুমেন্টেশন অফিসার
    পদসংখ্যা: ১
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক বিজ্ঞান/ডেভেলপমেন্ট স্টাডিজ/পরিসংখ্যানে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন/এমআইএস এবং ডকুমেন্টেশন বিষয়ে বাংলাদেশের যেকোনো উন্নয়ন সংস্থায় কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। উদ্যোক্তা উন্নয়ন-সংক্রান্ত প্রকল্প এবং সমজাতীয় ডোনার ফান্ডে কাজ করা প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এমআইএস, এমএস অফিস প্যাকেজ, ওপেন ডাটা কিটস/কোবো টুলবক্স, এসপিএসএস/এসটিএটিএ বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ড্রাইভিং লাইসেন্সসহ পাঁচ বছর মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। ভোলায় শাখা পর্যায়ে অবস্থান করে কার্যক্রম পরিচালনা করার মানসিকতা থাকতে হবে।

আরও পড়ুন

বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।
কর্মস্থল: ভোলা
বেতন-ভাতা: মাসিক সাকল্যে বেতন ৫০,০০০ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী উৎসব বোনাস, বাংলা নববর্ষ ভাতা, মোবাইল ভাতা দেওয়া হবে।

আবেদন যেভাবে

আগ্রাহী প্রার্থীদের সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের কপি এবং যোগাযোগ নম্বর ও পরিচয় প্রদানে সক্ষম এমন দুজন অনাত্মীয় ব্যক্তির নাম উল্লেখ করে আবেদনপত্রসহ জীবনবৃত্তান্ত সরাসরি/ডাকযোগে অথবা ই-মেইলে পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আরও পড়ুন

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: নির্বাহী পরিচালক, পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ), এফডিএ ভবন, আদর্শপাড়া, ওয়ার্ড নম্বর-৬, চরফ্যাশন পৌরসভা, চরফ্যাশন, ভোলা। ই-মেইল: [email protected]।

আবেদনের শেষ সময়: ২৯ অক্টোবর ২০২৪।

আরও পড়ুন