বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশনমাস্টার পদে বাছাই পরীক্ষার তারিখ প্রকাশ
বাংলাদেশ রেলওয়েতে সহকারী স্টেশনমাস্টার পদে বাছাই পরীক্ষার তারিখ ও আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে। ১৬ মে ঢাকার ৪৭টি কেন্দ্রে বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাছাই পরীক্ষার বিস্তারিত
পরীক্ষার তারিখ ও সময়: ১৬ মে ২০২৬, সকাল ১০টা থেকে বেলা ১১টা।
প্রার্থীর সংখ্যা: ২ লাখ ৩ হাজার ৬১৮
বাছাই পরীক্ষার কেন্দ্রভিত্তিক আসনবিন্যাস দেখতে ভিজিট করুন এ ঠিকানায়।