কিশোরগঞ্জবাসীর জন্য চাকরির সুযোগ, বাণিজ্য উত্তীর্ণ, পদ ৬৮

কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের আওতাধীন বিভিন্ন ইউনিয়ন পরিষদে ‘হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর’ পদে শূন্য পদ পূরণে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদের জন্য আবেদনকারীকে বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে (বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ টাইপিং গতি)।

আবেদনকারী প্রার্থীর বয়স ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগহ্য হবে না। ‘হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর’ পদে বেতনস্কেল ৯৩০০-২২৪৯০ (গ্রেড-১৬)। মোট পদ ৬৮।

শুধু কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন ‘হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর’ পদের জন্য। সরকার কর্তৃক নির্ধারিত আবেদন ফরমে ‘জেলা প্রশাসক, কিশোরগঞ্জ’কে সম্বোধন করে আবেদন করতে হবে। আবেদন ফরম ও প্রবেশপত্র জেলা প্রশাসক, কিশোরগঞ্জ এর ওয়েবসাইট (www.kishoreganj.gov.bd) হতে সংগ্রহ করা যাবে।

আরও পড়ুন

আবেদন ফি কত

আবেদনের সঙ্গে ১০০ (একশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে, যা জেলা প্রশাসক, কিশোরগঞ্জের অনুকূলে হতে হবে। পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়।

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন ২ আগস্ট ২০২৬ থেকে শুরু হয়েছে।

আরও পড়ুন

আবেদন করা যাবে ৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। আবেদন অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জে পৌঁছাতে হবে। সরাসরি বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন প্রেরণ করা যাবে না।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার সময়সূচি ও অন্যান্য তথ্য পরবর্তী সময়ে জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। LanguageResources

* চাকরির বিস্তারিত বিজ্ঞপ্তি দেখুন এখানে

আরও পড়ুন