বেসরকারি সংস্থায় চাকরি, বেতন ৭৫,৮০০ টাকা
চট্টগ্রামভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে একটি প্রকল্পে প্রজেক্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ই-মেইল বা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: প্রজেক্ট ম্যানেজার
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বা ডেভেলপমেন্ট স্টাডিজে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তৃণমূল পর্যায়ে কোনো ডেভেলপমেন্ট প্রকল্পে অন্তত পাঁচ থেকে আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোনো উন্নয়ন সংস্থায় মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশনের দক্ষতা থাকতে হবে। জেন্ডার ও ডাইভার্সিটি ইস্যু বিষয়ে বিস্তর জানাশোনা থাকতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। এমএস অফিস, ডেটাবেজ ম্যানেজমেন্ট, কো–অর্ডিনেশন ভায়া ই–মেইলের কাজ জানতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা আছে)
কর্মস্থল: কক্সবাজার
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৭৫,৮০০।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা ই-মেইল বা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করা যাবে। এ ছাড়া [email protected] এই ঠিকানায় কভারলেটার, সদ্য তোলা ছবিসহ সিভি ই-মেইল করা যাবে।
আবেদনের শেষ সময়: ৩ ফেব্রুয়ারি ২০২৫।