বাংলাদেশ কৃষি ব্যাংকে চাকরির সুযোগ, বেতন ৮০,০০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি: প্রথম আলো

বাংলাদেশ কৃষি ব্যাংক তাদের প্রধান কার্যালয়ে চুক্তিভিত্তিতে আইন উপদেষ্টা (সার্বক্ষণিক) নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৯ জানুয়ারির মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে।

  • পদের নাম: আইন উপদেষ্টা (সার্বক্ষণিক)
    পদসংখ্যা: ১
    যোগ্যতা ও অভিজ্ঞতা: আইন বিষয়ে স্নাতক (সম্মান)/ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। জেলা জজ (সমমানের) অবসরপ্রাপ্ত বিচারক অথবা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ অথবা আপিল বিভাগসহ অন্যান্য আদালতে মোকদ্দমা পরিচালনার কাজে আইনজীবী হিসেবে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সুপ্রিম কোর্টে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে অর্থ ঋণ আদালত, দেওয়ানি ও ফৌজদারি মোকদ্দমা পরিচালনার বিষয়ে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুন

চাকরির ধরন: চুক্তিভিত্তিক। চুক্তির মেয়াদ দুই বছর। কাজের সন্তুষ্টি সাপেক্ষে ব্যাংকের প্রয়োজনে চুক্তির মেয়াদ বাড়ানো হবে।
বয়স: সর্বোচ্চ ৬২ বছর।
বেতন: ৮০,০০০ টাকা

যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদ, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের কপি এবং জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: উপমহাব্যবস্থাপক, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ কৃষি ব্যাংক, প্রধান কার্যালয়, ৮৩-৮৫, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।

আবেদনের শেষ তারিখ: ১৯ জানুয়ারি ২০২৩।