মৎস্য অধিদপ্তরের ১০ম গ্রেডভুক্ত ৪ ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তরের ১০ম গ্রেডভুক্ত ৪ ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় মোট ৫১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। আজ (সোমবার) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)–এর ওয়েবসাইটে ফলাফল–সংবলিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, উপসহকারী প্রকৌশলী পদে ২৭, তত্ত্বাবধায়ক পরিদর্শক পদে ১ এবং সহকারী সম্প্রসারণ কর্মকর্তা পদে ২৩ জন উত্তীর্ণ হয়েছেন। সহকারী হ্যাচারি কর্মকর্তা পদে কোনো প্রার্থীই উত্তীর্ণ হননি।
উত্তীর্ণ প্রার্থীদের জন্য নির্দেশনা—
মূল আবেদনপত্র BPSC Form-5A (Applicant's Copy) কর্ম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd থেকে ডাউনলোড করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে আবেদনপত্র পরিচালক [ইউনিট-৮] বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের দপ্তরে সরাসরি অথবা ডাকযোগে জমা দিতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা: ১ এপ্রিল ২০২৬ তারিখ থেকে ২৩ এপ্রিল ২০২৬ তারিখ (প্রতি কর্মদিবসে সকাল ১০টা থেকে বিকেল ৪টা)।
মৌখিক পরীক্ষার তারিখ, সময়সূচি ও বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জাতীয় দৈনিক পত্রিকা এবং কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) যথাসময়ে প্রকাশ করা হবে।
লিখিত পরীক্ষার ফলাফল ও বিস্তারিত দেখুন এই ঠিকানায়