জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটে চাকরির সুযোগ
জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার) শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে সহকারী অধ্যাপক ও প্রভাষক নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠানটির নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
পদের নাম: সহকারী অধ্যাপক
পদসংখ্যা ও বিষয়: ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং (এফডিএই) বিষয়ে একজন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্প প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিষয়ে একজন ও ইংরেজি বিষয়ে একজন।
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ (গ্রেড ৬)
পদের নাম: প্রভাষক
পদসংখ্যা ও বিষয়: ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিষয়ে একজন, গণিত বিষয়ে একজন ও পদার্থ বিজ্ঞান বিষয়ে একজন।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ (গ্রেড ৯)
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইট তেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে আবেদন করতে হবে। নিয়োগ সম্পর্কে ও আবেদন সংক্রান্ত আরও তথ্য জানা যাবে এই লিংকে (https://niter.edu.bd/career)।
আবেদন ফি
যে কোন তফসিলি ব্যাংক থেকে ৫০০ টাকার পে-অর্ডার সহ পরিচালক, নিটার, নয়ারহাট, সাভার, ঢাকা বরাবর পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ
৬ আগস্ট, ২০২৩।