বাণিজ্য অনুষদের শিক্ষার্থীদের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন রাজস্ব খাতের ২টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে। ২টি পদে মোট ৬ জনকে নেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। আবেদন করা যাবে ৯ জুলাই পর্যন্ত।

পদের নাম ও পদসংখ্যা
১. সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা-৪
২. হিসাবরক্ষক-২

আবেদনের যোগ্যতা

  • সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা পদের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য অনুষদের যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

  • হিসাবরক্ষক পদের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য অনুষদের যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া হিসাবসংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরি আবেদনের বয়স

প্রার্থীর বয়স ১ জুন তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।

আরও পড়ুন

আবেদন ফি
সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা পদের জন্য আবেদন ফি ৭০০ টাকা। আর হিসাবরক্ষক পদের জন্য আবেদন ফি ৫০০ টাকা।

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (http://dscc.teletalk.com.bd/dscc_new/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আরও পড়ুন
আরও পড়ুন