সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন নওগাঁয় চাকরি, জেনে নিন আবেদনসহ সব তথ্য
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নওগাঁয় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠানে জনবল নিয়োগ দেওয়া হবে। মোট পদসংখ্যা ৫। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ (১২ আগস্ট ২০২৬) থেকে পরবর্তী ৩০ দিনের মধ্যে আবেদন করতে হবে।
চাকরির বিবরণ
১. পদের নাম: সহকারী পরিচালক
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০ টাকা।
২. পদের নাম: প্রশিক্ষক (সংগীত)
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১০) ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
৩. পদের নাম: প্রশিক্ষক (নৃত্য)
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১০) ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
৪. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।
৫. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।
বয়সসীমা
১২ আগস্ট ২০২৬ তারিখে ১৮-৩২ বছর।
আবেদনের নিয়ম
প্রয়োজনীয় কাগজপত্রসহ নমুনা ছক অনুযায়ী পূরণকৃত আবেদনপত্র ‘জেলা প্রশাসক, নওগাঁ এর কার্যালয়ে’ সরাসরি কিংবা ডাকযোগে পৌঁছাতে হবে।
আবেদন ফরম ও প্রবেশপত্রের নমুনা কপি, জেলা প্রশাসক, নওগাঁ এর ওয়েবসাইট ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট হতে ডাউনলোড করা যাবে।
আবেদন ফি
১ থেকে ৩ নম্বর পদ: ২০০ টাকা;
৪ নম্বর পদ: ১০০ টাকা;
৫ নম্বর পদ: ৫০ টাকা।
আবেদনের শেষ তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ (১২ আগস্ট ২০২৬) থেকে পরবর্তী ৩০ দিনের মধ্যে আবেদন করতে হবে।