প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, বেতন প্রায় এক লাখ

প্রতীকী ছবি: প্রথম আলো

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল তাদের বাংলাদেশ অফিসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

  • পদের নাম: টেকনিক্যাল স্পেশালিস্ট—এসআরএইচআর
    পদসংখ্যা:
    যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বয়ঃসন্ধি/যৌনবিষয়ক ও প্রজনন স্বাস্থ্য এবং এমপিএইচে যেকোনো ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এসআরএইচআর প্রকল্পে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে এক বছর হিউম্যানিটারিয়ান রেসপন্স বা রোহিঙ্গা রেসপন্সে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ডেভেলপমেন্ট প্রজেক্ট বাস্তাবয়ন, মনিটরিং, সুপারভিশনসহ নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। প্রত্যন্ত এলাকা ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

আরও পড়ুন

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: কক্সবাজার
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৮৬,৮৭০ থেকে ৯৭,৭৩০ টাকা। এ ছাড়া স্বামী/স্ত্রী ও সন্তানের জন্য মেডিকেল সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, উৎসব বোনাস, ছুটি, গোষ্ঠীবিমা ও বছরে একবার মেডিকেল চেকআপের সুবিধা আছে।

যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের প্ল্যান ইন্টারন্যাশনালের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জেনে নিতে হবে। এরপর একই লিংকের Apply Now-এ ক্লিক করে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৪ মার্চ ২০২৩।

আরও পড়ুন