কারিতাস বাংলাদেশে চাকরি, বেতন লাখের বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি: প্রথম আলো

বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি সেন্ট্রাল অফিস, ঢাকায় কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: সিনিয়র প্রোগ্রাম অফিসার—নলেজ ম্যানেজমেন্ট
    পদসংখ্যা: ১
    যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সমাজবিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, সায়েন্স, ম্যানেজমেন্ট, সাংবাদিকতা, ডিজাস্টার ম্যানেজমেন্ট, কমিউনিকেশন বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কমিউনেকশন ও নলেজ ম্যানেজমেন্টে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। রিসার্চ প্রোগ্রাম আ ইউএসএআইডির প্রোগ্রামে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ডেটা রিপোর্টর্স, ডোনার অ্যানালিটিকস বা ট্রেন্ড অ্যানালিটিকসে অভিজ্ঞ হতে হবে। সামাজিক যোগাযোগের মাধ্যম, ওয়েবসাইট ও ভিডিওর মাধ্যমে যোগাযোগে দক্ষ হতে হবে। মনিটরিং ও ইভল্যুশন জানতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। সমস্যা সমাধানে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: কারিতাস সেন্ট্রাল অফিস, ঢাকা
বেতন: ১,২০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের কারিতাস বাংলাদেশের ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে হবে। এই লিংকে আবেদনপদ্ধতির ভিডিও টিউটোরিয়াল দেখা যাবে।

আবেদনের শেষ তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০২২।

আরও পড়ুন