আন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন প্রায় দেড় লাখ

মডেল: ইয়াসফি ও হাদী
ছবি: খালেদ সরকার

ফ্রান্সভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা এজেন্সি ফর টেকনিক্যাল কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (অ্যাকটেড) বাংলাদেশে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি কক্সবাজারে ইমারজেন্সি প্রিপারডনেস রেসপন্স প্রোগ্রামে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে।

  • পদের নাম: প্রোগ্রাম কো–অর্ডিনেটর–ইপিআর
    পদসংখ্যা:
    যোগ্যতা: হিউম্যানিটারিয়ান এইড, ডেভেলপমেন্ট স্টাডিজ বা এ ধরনের বিষয়ে ভালো ফলসহ স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন থেকে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইমারজেন্সি প্রিপারডনেস ও রেসপন্স অ্যাকটিভিসে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কোয়ান্টিটেটিভ ও কেয়ালিটেটিভ গবেষণাপদ্ধতি সম্পর্কে ভালো জানাশোনা থাকতে হবে। রিসার্চ ডিজাইন, ডাটা ক্লিনিং, অ্যানালাইসিস ও ভিজ্যুয়ালাইজেশনে অভিজ্ঞ হতে হবে। অ্যানালিটিক্যাল দক্ষতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। চট্টগ্রামের ভাষা জানা থাকলে ভালো।

আরও পড়ুন

চাকরির ধরন: ফুলটাইম/চুক্তিভিত্তিক
কর্মস্থল: কক্সবাজার
বেতন: ১,৪৬,০০০–১,৪৮,০০০ টাকা।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করতে হবে। ফরমটি ইংরেজিতে পূরণ করে কভার লেটার, তিনটি রেফারেন্সসহ সিভি [email protected] ঠিকানায় ই-মেইল করতে হবে। ই-মেইলের সাবজেক্টে ‘Application for Program Coordinator_ EPR’ লিখতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ১০ জুন ২০২৩।