বিশ্ব খাদ্য কর্মসূচিতে চাকরি, প্রায়ই যেতে হবে ভাসানচরে

নেতৃত্বের দক্ষতা অর্জন করলে কর্মজীবনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার পাশাপাশি আয় বাড়ারও অনেক সম্ভাবনা আছেছবি: লিংকডইন থেকে নেওয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের খাদ্যসহায়তা-সংক্রান্ত শাখা বিশ্ব খাদ্য কর্মসূচিতে (ডব্লিউএফপি) শূন্য পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি চুক্তি ভিত্তিতে আইটি অপারেশনস অ্যাসোসিয়েট পদে লোক নিয়োগ দেবে।

পদের নাম: আইটি অপারেশনস অ্যাসোসিয়েট

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার বিজ্ঞান বা এ ধরনের বিষয়ে কমপক্ষে স্নাতক পাস হতে হবে। বাংলা ও ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে।

আরও পড়ুন

অভিজ্ঞতা
কমপক্ষে ছয় বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মস্থল: চট্টগ্রাম (প্রায়ই ভাসানচরে যেতে হবে)

যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। শুধু বাছাই করা প্রার্থীদের পরীক্ষার জন্য ডাকা হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে এই লিংকে।

আবেদনের শেষ সময়: ১৯ ফেব্রুয়ারি ২০২৪।

আরও পড়ুন
আরও পড়ুন